বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » রাজনীতি | শিরোনাম | সাবলিড » প্রতি কেন্দ্রে ৫০০ সন্ত্রাসী নিয়োগ দেবে বিএনপি- কাদের
প্রতি কেন্দ্রে ৫০০ সন্ত্রাসী নিয়োগ দেবে বিএনপি- কাদের
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক:আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নির্বাচনে জনসমর্থন না পেয়ে বিশৃৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। আমরা জানতে পেরেছি তারা প্রতিটি ভোট কেন্দ্রে ৫০০ সন্ত্রাসী নিয়োগ করবে।আজ ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলীর বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, আমরা ক্লিন ইমেজের দুই প্রার্থীকে মনোনয়ন দিয়েছি। আশা করছি আমাদের প্রার্থীরা বিজয়ী হবেন।
তিনি বলেন, নির্বাচনে পরাজিত হওয়ার ভয়ে বিএনপি অপপ্রচার চালাচ্ছে। নির্বাচন বানচালের চক্রান্ত করছে। বিএনপি সুষ্ঠু নির্বাচন চায় না। তাদের নির্বাচন মানে ভোট চুরি, জাল ভোট এবং কেন্দ্র দখল।
নির্বাচনের পরিবেশ সুষ্ঠু রাখতে এবং জনগণ যাতে সুষ্ঠুভাবে ভোট দিতে পারে তার ব্যবস্থা করতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান কাদের। তিনি বলেন, আমরা আশা করছি, নির্বাচন কমিশন জনগণের ভোটাধিকার প্রয়োগের সুযোগ সৃষ্টির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সঠিকভাবে দায়িত্ব পালন করবে।আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এলে দেশের উন্নয়ন হয় এটি প্রমাণিত হয়েছে। সারাদেশে উন্নয়ন হচ্ছে। আওয়ামী লীগ দেশের মানুষের মন জয় করতে পেরেছে। এটি বিএনপির ভালো লাগছে না।
সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বি এম মোজাম্মেল হক প্রমুখ উপস্থিত ছিলেন।




স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প 