শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

BBC24 News
বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » শিরোনাম | সাবলিড » তাবিথের নির্বাচনী প্রচারে হামলা: রিজভী আহত
প্রথম পাতা » শিরোনাম | সাবলিড » তাবিথের নির্বাচনী প্রচারে হামলা: রিজভী আহত
৯৩২ বার পঠিত
বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

তাবিথের নির্বাচনী প্রচারে হামলা: রিজভী আহত

---বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক: ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের পক্ষে শেষদিনের নির্বাচনী প্রচারে হামলার ঘটনা ঘটেছে। এতে দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীসহ ৬ জন আহত হয়েছেন।বৃহস্পতিবার দুপুরে কারওয়ানবাজার থেকে রিজভীর নেতৃত্বে ধানের শীষের স্লোগান দিয়ে মিছিল শুরু হয়ে কিছুদূর এগোলে হঠাৎ লাঠিসোটা নিয়ে অতর্কিতভাবে হামলা চালানো হয়। বিএনপির দাবি, আওয়ামী লীগের নেতাকর্মীরা এ হামলা চালায়।

হামলায় রিজভী পায়ে ও হাতে প্রচণ্ড আঘাত পেয়ে রাস্তায় পড়ে যান। এ সময় তার পায়ে ও হাতে রক্ত ঝরছিল। পরে তাকে দ্রুত কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে নেয়া হয়।

রুহুল কবির রিজভী বলেন, আমরা নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পক্ষে ভোট এবং দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তি দাবি চেয়ে কর্মীদের নিয়ে মিছিল করছিলাম। এ সময়ে আওয়ামী সন্ত্রাসীরা আমাদের ওপর অতর্কিতে হামলা চালায়। আমি কিছু বুঝে উঠার আগে হামলার মুখে রাস্তায় পড়ে যাই। পায়ে ও হাতে প্রচণ্ড আঘাত পেয়েছি। পরে কী হয়েছে কিছুই বুঝতে পারছি না। ইসলামী ব্যাংক হাসপাতালে অর্থোপেডিক চিকিৎসক ইকবাল হাসান চৌধুরীর তত্ত্বাবধায়নে আমার চিকিৎসা চলছে।

হাসপাতালে ভর্তির সঙ্গে সঙ্গে দলের ভাইস-চেয়ারম্যান অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন, যুগ্ম-মহাসচিব হাবিবউন নবী খান সোহেল, সংসদ সদস্য হারুনুর রশীদ, প্রান্তিক জনশক্তি উন্নয়নবিষয়ক সম্পাদক এম এ মালেক, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু, সাধারণ সম্পাদক আবদুল কাদের ভূঁইয়া জুয়েলসহ নেতারা ছুটে আসে। সন্ধ্যায় হাসপাতালে রিজভীকে দেখতে যান ঢাকা দক্ষিণ সিটিতে বিএনপির মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

মিছিলে অংশ নেয়া বিএনপির এক নেতা জানান, রিজভীর নেতৃত্বে একটি মিছিল ধানের শীষে ভোট ও খালেদা জিয়ার মুক্তির স্লোগান দিয়ে এগুচ্ছিল। ঠিক ওই সময়ে আওয়ামী লীগের একটি মিছিল থেকে এ হামলা হয়।

তেজগাঁও শিল্পাঞ্চলের পুলিশের সহকারী কমিশনার এসএম মঈনুল ইসলাম জানান, শান্তিপূর্ণ দুই পক্ষের মিছিল গেছে। কোনো কিছু সমস্যা হয়নি বা কেউ কোনো অভিযোগ করেনি।

এ দিকে হামলার ঘটনায় নিন্দা জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এ হামলা প্রমাণ করে যে, সরকার নিলর্জ্জভাবে নির্বাচনকে একদলীয় করার সব আয়োজন করে ফেলেছে। প্রচারণার শেষদিনে বিএনপির মিছিলের ওপর এই ন্যক্কারজনক হামলার নিন্দা জানাচ্ছি।

এর আগে সকালে নয়াপল্টন এলাকায় রুহুল কবির রিজভীর নেতৃত্বে মিছিল করে বিএনপির নেতাকর্মীরা। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে ওই মিছিলে ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলসহ সংগঠনটির বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেয়।



এ পাতার আরও খবর

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না