শিরোনাম:
ঢাকা, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২

BBC24 News
বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » নির্বাচন | শিরোনাম | সাবলিড » অনুমতি না নিয়ে আ’লীগের সমাবেশ করা ঠিক হয়নি: সিইসি
প্রথম পাতা » নির্বাচন | শিরোনাম | সাবলিড » অনুমতি না নিয়ে আ’লীগের সমাবেশ করা ঠিক হয়নি: সিইসি
১০৭৫ বার পঠিত
বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

অনুমতি না নিয়ে আ’লীগের সমাবেশ করা ঠিক হয়নি: সিইসি

---বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক:প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা জানিয়েছেন, আজকে (বৃহস্পতিবার) আওয়ামী লীগ ঢাকার বিভিন্ন স্থানে যে সমাবেশগুলো করেছে তার আগে নির্বাচন কমিশনের অনুমতি নেয়নি- এটা ঠিক হয়নি। ইসির অনুমতি নেয়া উচিত ছিল আওয়ামী লীগের।বৃহস্পতিবার বিকালে রাজধানীর আগারগাঁওয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি এ সব কথা বলেন।

ঢাকার দুই সিটি নির্বাচনের প্রচার চলার মধ্যে মুজিববর্ষের প্রস্তুতি ঘিরে রাজধানীর ওয়ার্ডে ওয়ার্ডে ক্ষমতাসীন আওয়ামী লীগের মিছিল ও সমাবেশ করার বিষয়ে সাংবাদিকদের সিইসি বলেন, সমাবেশ করার আগে নির্বাচন কমিশনকে জানানো উচিত ছিল। অনুমতি নেয়া উচিত ছিল। এটা ঠিক হয়নি।

তিনি বলেন, শুনেছি, মুজিববর্ষের প্রস্তুতি নিয়ে সভা হচ্ছে। এটা বলেনি। আমি মনে করি নির্বাচনকে সামনে রেখে এ সভা না করা উচিত ছিল। দরকার হলে আমাদের অনুমতি নেয়ার প্রয়োজন ছিল।

দুই সিটি নির্বাচন উপলক্ষে বিএনপি ঢাকায় সন্ত্রাসীদের জড়ো করছে- আওয়ামী লীগের এ অভিযোগের বিষয়ে প্রশ্ন করা হলে সিইসি বলেন, এমন কোনো তথ্য জানা নেই। নির্বাচনের পরিবেশ সুষ্ঠু আছে বলে এ সময় দাবি করেন তিনি।

নির্বাচন ঘিরে ঢাকায় বহিরাগতদের আটক করতে পুলিশ অভিযান চালাচ্ছে কিনা- এমন প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশনার বলেন, কারও কোনো বাসা বাড়িতে তল্লাশি বা রেইড করা হচ্ছে না। তবে হোটেলে, হোস্টেলে কিংবা অন্যান্য জায়গায় যদি বাইরে থেকে কেউ এসে থাকে সেটার ব্যাপারে আইন-শৃঙ্খলায় যারা নিয়োজিত তাদের বলেছি।

তিনি বলেন, আমরা অকারণে ঢাকায় না আসার ব্যাপারে নিরুৎসাহী করছি। কিন্তু আইন-শৃঙ্খলা বাহিনীকে তল্লাশি কিংবা অভিযান চালাতে বলিনি। তবে ভোটকেন্দ্রের চারপাশে যেন অকারণে জটলা না হয়, সে ব্যাপারে আইন-শৃঙ্খলা বাহিনীকে ব্যবস্থা নিতে বলা হয়েছে।



এ পাতার আরও খবর

বিএনপির বিজয়ে তারেক রহমান দেখা করলেন শফিকুর-নাহিদের সাথে বিএনপির বিজয়ে তারেক রহমান দেখা করলেন শফিকুর-নাহিদের সাথে
গণভোট পড়েছে ৬০.২৬ শতাংশ, ‘হ্যাঁ’ জিতেছে গণভোট পড়েছে ৬০.২৬ শতাংশ, ‘হ্যাঁ’ জিতেছে
নির্বাচনে ২৯৭ আসনের আনুষ্ঠানিক ফল ঘোষণা, কোন দল কত পেল নির্বাচনে ২৯৭ আসনের আনুষ্ঠানিক ফল ঘোষণা, কোন দল কত পেল
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারি ফলাফল,প্রাপ্ত আসন:২৬২/২৯৯ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারি ফলাফল,প্রাপ্ত আসন:২৬২/২৯৯
বাংলাদেশে চলছে ভোট গণনা, আসছে ফলাফল বাংলাদেশে চলছে ভোট গণনা, আসছে ফলাফল
বাংলাদেশের নির্বাচনে নারীদের নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও অর্থপূর্ণ অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান জাতিসংঘের বাংলাদেশের নির্বাচনে নারীদের নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও অর্থপূর্ণ অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান জাতিসংঘের
নবনির্বাচিত এমপিদের এবার শপথ পড়াবেন সিইসি নবনির্বাচিত এমপিদের এবার শপথ পড়াবেন সিইসি
বাংলাদেশের নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে না যুক্তরাষ্ট্র বাংলাদেশের নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে না যুক্তরাষ্ট্র
পাল্টাপাল্টি অভিযোগের মধ্য দিয়েই শুরু হলো বিএনপি ও জামায়াতে ইসলামীর নির্বাচনী প্রচারণা। পাল্টাপাল্টি অভিযোগের মধ্য দিয়েই শুরু হলো বিএনপি ও জামায়াতে ইসলামীর নির্বাচনী প্রচারণা।
আগামী নির্বাচনে জামায়াত ভালো ফলাফল করবে :মার্কিন কূটনীতিকের অডিও ফাঁস আগামী নির্বাচনে জামায়াত ভালো ফলাফল করবে :মার্কিন কূটনীতিকের অডিও ফাঁস

আর্কাইভ

শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের সিরিজ জয়
ইরানি ‘শাহেদ’কে টেক্কা দিতে মার্কিন ‘লুকাস’ ড্রোন, ট্রাম্পের
ইসরায়েলের বিভিন্ন শহরে ইরানের হামলা, বাহরাইনে বড় বিস্ফোরণ
ইরানকে গোপনে সাহায্য করছে চীন ও রাশিয়া
ইরান যুদ্ধে অংশ নিতে রওনা দিয়েছে ২,৫০০ মার্কিন স্থলসেনা
ইরাকে মার্কিন বিমান বিধ্বস্ত, ৪ সেনার মৃত্যু
মার্কিন রণতরি ইউএসএস জেরাল্ড ফোর্ডে আগুন, দুই সেনা আহত
স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি
মন্ত্রী-এমপিদের মার্জিত থাকতে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান
নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে ইরান যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হবে: ট্রাম্প