শিরোনাম:
●   বৃটিশ প্রধানমন্ত্রী স্টারমার আগের মতো নেই: ট্রাম্প ●   হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে জার্মান চ্যান্সেলরের বৈঠক ●   সংঘাত বন্ধের আহ্বান ইইউ প্রধানের ●   ইরানের সঙ্গে সংঘাতে ‘জড়াবে না’ নেটো: মহাসচিব ●   ইরান যুদ্ধে যোগ দেবে না যুক্তরাজ্য: স্টারমার ●   ইরানের সার্বভৌমত্ব রক্ষায় পাশে থাকবে চীন: পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ●   ইরানে আরও ‘কঠোর আক্রমণ শিগগিরই’: ট্রাম্প ●   আমরা কারো কাছে মাথানত করবো না, দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত ইরান: লারিজানি ●   ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াচ্ছে ফ্রান্স-জার্মানি-যুক্তরাজ্য? ●   সৌদি আরব-ইসরায়েলের চাপেই ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র:দ্য ওয়াশিংটন পোস্ট
ঢাকা, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২

BBC24 News
শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » বিশেষ প্রতিবেদন » সীমান্ত হত্যা নিয়ে ভারত-বাংলাদেশ পাল্টাপাল্টি দোষারোপ করছে কেন?
প্রথম পাতা » বিশেষ প্রতিবেদন » সীমান্ত হত্যা নিয়ে ভারত-বাংলাদেশ পাল্টাপাল্টি দোষারোপ করছে কেন?
১১০৯ বার পঠিত
শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সীমান্ত হত্যা নিয়ে ভারত-বাংলাদেশ পাল্টাপাল্টি দোষারোপ করছে কেন?

---বিবিসি২৪নিউজ,বিশেষ প্রতিনিধি: ২০২০ সালের প্রথম মাসেই ভারত বাংলাদেশ সীমান্তে ১২জন বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর হাতে।ভারতের পক্ষে সীমান্ত হত্যা বন্ধের প্রতিশ্রুতি থাকলেও সেটি বেড়ে যাওয়ায় বাংলাদেশে তৈরি হয়েছে উদ্বেগ।

সীমান্ত হত্যা নিয়ে দুদেশের সরকারি পর্যায়ে শীর্ষ বৈঠকে দ্বিপক্ষীয় আলোচনা এবং বিজিবি বিএসএফ সম্মেলনে বার বার আলোচনা হলেও সীমান্ত হত্যা বন্ধ হচ্ছে না।

ভারতীয়দের পক্ষে সীমান্তে প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার এবং মৃত্যু বন্ধে প্রতিশ্রুতি রয়েছে।

ভারত সরকারের শীর্ষ পর্যায় থেকেও অঙ্গীকার করা হয়েছিল যে সীমান্ত হত্যা শূণ্যের কোঠায় নামিয়ে আনা হবে।

সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির বলেন, “সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে যখন প্রতিশ্রুতি আসে তখন এটা প্রত্যাশিত যে প্রতিশ্রুতিটা কার্যক্ষেত্রে বাস্তবায়ন হবে। কিন্তু আমরা যেটা দেখছি যে গত প্রায় ২০ বছর ধরে, এ জায়গাটাতে প্রতিশ্রুতির সাথে বাস্তবায়নের সামঞ্জস্য দেখা যাচ্ছে না।”

বিজিবি কিংবা সরকারি পর্যায়ে বাংলাদেশের প্রতিবাদ, উদ্বেগ বা অনুরোধ যে খুব কাজে আসছে না, সেটি অনেকটা স্পষ্ট।

বাংলাদেশ সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন

সমালোচনা হয় সীমান্ত হত্যা বন্ধে বাংলাদেশের পক্ষ থেকে ভারতের ওপর কতটা চাপ সৃষ্টি করতে পারছে সেটি নিয়েও।

“বাংলাদেশের যেকোনো মানুষের সুরক্ষা দেয়ার দায়িত্ব সরকারের। এখানে আমাদের কণ্ঠটা একটু সোচ্চার হলে হয়তো ভারতও একটু সক্রিয় হতো”, বলেন হুমায়ুন কবির।

এদিকে গত পাঁচ বছরের মধ্যে ২০১৮ সালে সীমান্ত হত্যা কিছুটা কমলেও সেটি তিনগুন বেড়েছে ২০১৯ সালে।

মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের হিসেবে ২০১৮ সালে সীমান্তে নিহতের সংখ্যা ১৪জন, যেটি ২০১৯ সালে বেড়ে হয়েছে ৪৩জনে। সংস্থাটির আরেক পরিসংখ্যানে দেখা যায় ২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত পাঁচ বছরে সীমান্তে ১৫৮ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে।

এ হিসেবে গড়ে প্রতি ১২ দিনে একজন বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর হাতে।

আইন ও সালিশ কেন্দ্রের সিনিয়র উপপরিচালক নীনা গোস্বামী বলেন, সীমান্তে কেউ অপরাধ করলেও হত্যা কোনোভাবেই কাম্য নয়।

“এটা (সীমান্ত হত্যা) অবশ্যই শূণ্যের কোঠায় নেমে আসা উচিৎ। আমরা দেখতে চাই বর্ডার কিলিং একটাও নাই, এমন একটা পরিবেশ এবং সেইরকম একটা সুসম্পর্ক আমাদের প্রতিবেশি রাষ্ট্রের সঙ্গে তৈরি হয়েছে।”‘আত্মরক্ষা’র যুক্তি বিএসএফ’এর

সীমান্তে গুলি এবং মৃত্যুর প্রায় প্রতিটি ক্ষেত্রেই বিএসএফ-এর যুক্তি আত্মরক্ষার।

ভারত এই হত্যাকাণ্ডগুলো কীভাবে দেখছে এবং বাংলাদেশের তৎপরতায় বিএসএফ কতটা চাপের মধ্যে থাকে - এ প্রশ্নে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ এর অবসরপ্রাপ্ত ডিআইজি সমীর মিত্র বলেন, তাদের ওপর তেমন কোনো চাপ নেই।

“আত্মরক্ষার অধিকার তো সবার আছে। আজকে আমি ইউনিফর্মে আছি বলে আমার কোনো অধিকার নেই, মানুষের এমন ধারণা হলে সেটাতো দুর্ভাগ্য।”

“আমিতো বর্ডারে রয়েছি। যেখানে আমার কাটাতারের বেড়া কাটার চেষ্টা চলছে, সেখানে আমি অ্যাকশন না নিলে কালকে আমার বিরুদ্ধে অ্যাকশন নেবে আমার প্রশাসন।তবে বর্ডার গার্ড বাংলাদেশের পক্ষ থেকে বলা হয় সীমান্ত হত্যার ঘটনায় বিএসএফ এর যুক্তি গ্রহনযোগ্য নয়।

বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে বিজিবির এক কর্মকর্তা বলেন চলতি মাসে সীমান্তে বাংলাদেশি হত্যা বেড়ে যাওয়ায় তারা উদ্বিগ্ন এবং প্রতিটি হত্যার ক্ষেত্রেই জোরালো প্রতিবাদ করা হচ্ছে।

ভারত বাংলাদেশের মধ্যে কোনো যুদ্ধাবস্থা নেই বরং দুই দেশের মধ্যে সম্প্রীতি আর সুসম্পর্ক নিয়ে এখন গৌরব করা হয়। অথচ মৃত্যুর হিসেবে বিশ্বের অন্যতম প্রাণঘাতী সীমান্তের অন্যতম কেন ভারত-বাংলাদেশ সীমান্ত, প্রশ্নটা এখানেই।



এ পাতার আরও খবর

পিলখানা হত্যাকাণ্ড ছিল, সার্বভৌমত্ব নস্যাৎ করার অপপ্রয়াস: তারেক রহমান পিলখানা হত্যাকাণ্ড ছিল, সার্বভৌমত্ব নস্যাৎ করার অপপ্রয়াস: তারেক রহমান
সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিলেন তারেক রহমান প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিলেন তারেক রহমান
বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান
ক্ষমতা হস্তান্তর নয়, গণতন্ত্রের নতুন অভিযাত্রা:বিদায়ী ভাষণে প্রধান উপদেষ্টা ক্ষমতা হস্তান্তর নয়, গণতন্ত্রের নতুন অভিযাত্রা:বিদায়ী ভাষণে প্রধান উপদেষ্টা
জয়- পরাজয় দুটোই গণতন্ত্রের অংশ:  প্রধান উপদেষ্টা জয়- পরাজয় দুটোই গণতন্ত্রের অংশ: প্রধান উপদেষ্টা
ধর্ম ও বর্ণভেদে নয়, এদেশ আমাদের সকলের : প্রধান উপদেষ্টা ধর্ম ও বর্ণভেদে নয়, এদেশ আমাদের সকলের : প্রধান উপদেষ্টা
শিক্ষা শুধু চাকরির জন্য নয়, সৃজনশীল ও আদর্শ মানুষ গড়ার জন্যও : প্রধান উপদেষ্টা শিক্ষা শুধু চাকরির জন্য নয়, সৃজনশীল ও আদর্শ মানুষ গড়ার জন্যও : প্রধান উপদেষ্টা
নতুন বছর হোক সম্প্রীতি, সৌহার্দ ও ভ্রাতৃত্বের বন্ধন: প্রধান উপদেষ্টা নতুন বছর হোক সম্প্রীতি, সৌহার্দ ও ভ্রাতৃত্বের বন্ধন: প্রধান উপদেষ্টা
বাংলাদেশের সব মানুষ নিরাপদ থাকবে, বার্তা তারেক রহমানের, বললেন ‘পরিকল্পনা আছে’ বাংলাদেশের সব মানুষ নিরাপদ থাকবে, বার্তা তারেক রহমানের, বললেন ‘পরিকল্পনা আছে’

আর্কাইভ

বৃটিশ প্রধানমন্ত্রী স্টারমার আগের মতো নেই: ট্রাম্প
হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে জার্মান চ্যান্সেলরের বৈঠক
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় পাশে থাকবে চীন: পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই
আমরা কারো কাছে মাথানত করবো না, দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত ইরান: লারিজানি
ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াচ্ছে ফ্রান্স-জার্মানি-যুক্তরাজ্য?
সৌদি আরব-ইসরায়েলের চাপেই ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র:দ্য ওয়াশিংটন পোস্ট
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে হামলা শুরু করেছে : ইরান
খামেনিকে হত্যার প্রতিশোধে, ইতিহাসের সবচেয়ে ধ্বংসাত্মক হামলার ঘোষণা ইরানের
ইরানের পাল্টা হামলা শুরু
ইরানে যৌথ হামলা চালিয়েছে ইসরাইল ও যুক্তরাষ্ট্র