শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
BBC24 News
শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » আইন-আদালত | শিরোনাম | সাবলিড » বহিরাগতরা কেন্দ্রের আশপাশে এলেই গ্রেপ্তার: ডিএমপি কমিশনার
প্রথম পাতা » আইন-আদালত | শিরোনাম | সাবলিড » বহিরাগতরা কেন্দ্রের আশপাশে এলেই গ্রেপ্তার: ডিএমপি কমিশনার
১৭৭৫ বার পঠিত
শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বহিরাগতরা কেন্দ্রের আশপাশে এলেই গ্রেপ্তার: ডিএমপি কমিশনার

---বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক: ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটার ছাড়া কেউ ভোটকেন্দ্রের আশপাশে গেলেই তাকে গ্রেপ্তার করা হবে বলে সতর্ক করেছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মুহা. শফিকুল ইসলাম।ভোটের আগের দিন শুক্রবার বিকালে রাজধানীর সিদ্ধেশ্বরীতে ভোটকেন্দ্রের প্রস্তুতি পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

ভোটার ছাড়া ভোট কেন্দ্রের আশেপাশে না আসার অনুরোধ জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, “আওয়ামী লীগ-বিএনপি বলব না; যিনি ভোটার না তিনি কেন্দ্রের আশপাশে এলে তাকে গ্রেপ্তার করা হবে।

“যার যে কাজ আছে তা করবেন অনর্থক কেন্দ্রের আশেপাশে ঘোরাঘুরি করবেন না, করলে আমরা গ্রেপ্তার করব।”

নির্বাচনী বিধি অনুযায়ী, ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে ভোটার ও অনুমোদিত ব্যক্তি ছাড়া অন্যদের প্রবেশে বিধিনিষেধ আছে।

ঢাকার দুই সিটি মিলিয়ে ঝুঁকিপূর্ণ বিবেচনা প্রায় দেড় হাজার কেন্দ্রকে গুরুত্বপূর্ণ হিসেবে তালিকা করা হয়েছে বলে রিটার্নিং কর্মকর্তারা জানিয়েছেন।

ডিএমপি কমিশনার বলেন, “ওইসব কেন্দ্রের আশেপাশে আইনশৃঙ্খলা বাহিনীর বাড়তি সদস্য মোতায়েন থাকবে; গোয়েন্দারা কাজ করবে। কোনো কিছু হলে আমাদেরকে তাৎক্ষণিকভাবে জানিয়ে দিবে এবং সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

“পোশাকধারী ও সাদা পোশাকে ছাড়াও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা দায়িত্ব পালন করবে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ ও অন্যান্য বাহিনীর স্ট্রাইকিং ফোর্স প্রস্তুত থাকবে।”

অবৈধ ভোট দিলে সর্বোচ্চ শাস্তি: এনআইডি ডিজি

ভোটার না হয়েও ভোট দিতে গেলে প্রচলিত আইনে সর্বোচ্চ শাস্তি দেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের ভোটে আইনশৃঙ্খলা পরিস্থিতি সমন্বয়ের জন্য গঠিত মনিটরিং সেলের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল সাইদুল ইসলাম।

শুক্রবার বিকালে নির্বাচন ভবনে ভোটের আইনশৃঙ্খলা, ইভিএম ও নির্বাচনের সর্বশেষ প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এ হুঁশিয়ারি দেন।

সাইদুল বলেন, “কেউ অবৈধভাবে ভোট দিয়েছে প্রমাণ পেলে আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তি দেওয়া হবে। বৈধ ভোটারকে ভোট প্রদানে সহযোগিতা দেওয়ার জন্য কমিশন বদ্ধ পরিকর। আমরা প্রমাণ করতে চাই, আমরা অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে সক্ষম।”

নির্বাচনী আইন লঙ্ঘনে ছয় মাস থেকে সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ড বা ৫০ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান আছে।



আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না