শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » শিরোনাম | সাবলিড » বিদ্রোহী প্রার্থীর এজেন্ট বের করে দেয়ায় ধাওয়া-পাল্টা ধাওয়া
বিদ্রোহী প্রার্থীর এজেন্ট বের করে দেয়ায় ধাওয়া-পাল্টা ধাওয়া
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক: ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি নির্বাচনে আজ শনিবার সকাল ৮টায় ইভিএমে ভোটগ্রহণ শুরু হয়েছে। এরইমধ্যে ভোট দিয়েছেন আওয়ামী লীগ ও বিএনপি মনোনীত মেয়র প্রার্থীরা।নির্বাচনকে ঘিরে উত্তাপ ছড়িয়েছে রাজধানীর বিভিন্ন কেন্দ্রে। ভোটগ্রহণ শুরুর পরই ঢাকা দক্ষিণের ১ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের কাউন্সিলর প্রার্থী ও বিদ্রোহী কাউন্সিলর প্রার্থীদের কর্মী-সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। খিলগাঁও মডেল স্কুল কেন্দ্র থেকে বিদ্রোহী প্রার্থীর পোলিং এজেন্ট বের করে দেয়াকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। বিজিবি মোতায়েন হওয়ার পর পরিস্থিতি কিছুটা শান্ত হয়েছে। দুই পক্ষের কর্মী-সমর্থকরা আশেপাশের এলাকায় অবস্থান নিয়েছেন।
এর আগে রাজধানীর আজমপুরের নওয়াব হাবিবুল্লাহ কলেজ কেন্দ্রে বিএনপির কাউন্সির প্রার্থীকে মারধরের অভিযোগ উঠে। ভোটগ্রহণের আগেই ওই প্রার্থী ও তার পোলিং এজেন্টকে মারধরের ঘটনা ঘটে।




নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না 