শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » শিরোনাম | সাবলিড » চীন থেকে ফিরেছে বিমান, জ্বর থাকায় ৮ জনকে নেয়া হচ্ছে কুর্মিটোলায়
চীন থেকে ফিরেছে বিমান, জ্বর থাকায় ৮ জনকে নেয়া হচ্ছে কুর্মিটোলায়
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে চীনের উহান থেকে ৩১৬ জন বাংলাদেশি নাগরিককে নিয়ে দেশে ফিরেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইট।শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুর আনুমানিক ১২টায় ফ্লাইটটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে স্পর্শ করে। রোগতত্ত্ব ও স্বাস্থ্য বিশেষজ্ঞরা হ্যান্ড স্ক্যানারের সাহায্যে ফ্লাইটের ভেতরে যাত্রীদের জ্বর আছে কি না, তা এখন পরীক্ষা করে দেখছেন।
আগত যাত্রীদের মধ্যে ৮ জনের জ্বর ১০০ ডিগ্রির ওপরে। এজন্য তাদেরকে চিকিৎসার জন্য সরকারি কুর্মিটোলা জেনারেল হাসপাতালে স্থানান্তরের প্রক্রিয়া চলছে।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মরত স্বাস্থ্য অধিদফতরের সহকারী পরিচালক ডা. শাহরিয়ার সাজ্জাদ এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ৩১৬ জন ফিরে আসার সংবাদ পেয়েছি তবে সংখ্যাটি সম্পর্কে নিশ্চিত হতে পারিনি।যাত্রীদের মধ্যে ৮ জনের একটু বেশি জ্বর থাকা চিকিৎসার জন্য তাদেরকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে স্থানান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান এই কর্মকর্তা।




ইরানের সমান গুরুত্বপূর্ণ লেবাননে যুদ্ধবিরতি’- ইরানি স্পিকার
ইউরোপে শেষ হয়ে আসছে উড়োজাহাজের জ্বালানি, ফ্লাইট চলাচল আশঙ্কা
জ্বালানি সংকট মোকাবেলা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ২০০ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
ইরানকে অস্ত্র না দিতে সি চিন পিংকে চিঠি ট্রাম্পের
বিশ্বে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার ওপর জরুরি পদক্ষেপ নিতে জাতিসংঘে সমবেত হবে তরুণরা
আড়াই হাজার টাকাসহ’ কিষাণ-কিষাণির হাতে উঠলো “কৃষক কার্ড
জার্মানিতে জ্বালানি কর ছাড়ের ঘোষণা দিলেন ম্যার্ৎস
হরমুজ সম্পুর্ণ ইরানের নিয়ন্ত্রণে, টোল দিতে হবে ইরানি রিয়ালে
কোন ঐকমত্যে পৌঁছাতে পারেনি যুক্তরাষ্ট্র-ইরান, কূটনৈতিক পথে ‘আলোচনা দরজা খোলা।
শাহবাজ শরিফ ও জেডি ভ্যান্স বৈঠক 