সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » সিরিয়ায় পাল্টাপাল্টি হামলায় ৪ তুর্কি ও ৬ সিরীয় সেনা নিহত
সিরিয়ায় পাল্টাপাল্টি হামলায় ৪ তুর্কি ও ৬ সিরীয় সেনা নিহত
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক:সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর ইদলিবে সরকারি নিরাপত্তা বাহিনীর মর্টার শেল হামলায় চার তুর্কি সেনা নিহত হয়েছেন।এ ছাড়া এ হামলায় আরও ৯ তুর্কি সেনা আহত হয়েছেন বলে জানিয়েছে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়।পাল্টা জবাবে তুর্কি সেনাদের হামলায় ছয় সিরীয় সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।
সংবাদমাধ্যমটি জানায়, স্থানীয় সময় সোমবার সকালে সিরিয়ার বিদ্রোহী অধ্যুষিত যুদ্ধবিধ্বস্ত ইদলিব অঞ্চলে অবস্থান নেয়া তুরস্কের সেনাবাহিনীর হামলা চালায় সিরিয়ার সরকারি বাহিনী। এতে চার তুর্কি সেনা নিহত হন। আহত ৯ জনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। ওই হামলার জবাবে তুরস্কের হামলায় ছয় সিরীয় সেনার মৃত্যু হয়।
উল্লেখ্য, ইদলিব অঞ্চলে বিদ্রোহীদের উত্তেজনা বাড়ার সঙ্গে সঙ্গে রোববার পুনরায় সিরিয়ায় ঘাঁটি গেড়েছে তুরস্কের সেনাবাহিনী। তুরস্ক বৃহৎ একটি সেনা কনভয় নিয়ে আর্মর্ড কার, ফুয়েল ট্যাংকারসহ সিরিয়ায় প্রবেশ করে ওই অঞ্চলের কয়েকটি সেনাপোস্টের দখল করে নেয়।
বিদ্রোহীদের সঙ্গে অস্ত্রবিরতি চুক্তির পরও তুরস্কের সেনাবাহিনীর ইদলিবে অবস্থান নেয়ার প্রতিবাদে এ হামলার ঘটনা ঘটল।প্রসঙ্গত আধিপত্য বিস্তার কেন্দ্র করে সিরিয়ার ইদলিবে জঙ্গিগোষ্ঠী আল কায়েদার মদদপুষ্ট হায়াত তাহরির আল শামস গ্রুপের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ নিয়মিতই ঘটছে।
এসব সংঘর্ষের কারণে প্রায় চার লাখ অধিবাসী ওই স্থান ছেড়ে চলে গেছে।




কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা
যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা
বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কেন- নজর রাখছে ভারত’
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?
সৌদি আরবের যুদ্ধে- হুথিদের বিরুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান?
স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা 