মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » মালয়েশিয়ায় দুঃখ প্রকাশ করলেন- ইমরান খান
মালয়েশিয়ায় দুঃখ প্রকাশ করলেন- ইমরান খান
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক:মালয়েশিয়ার কুয়ালালামপুর সম্মেলনে উপস্থিত হতে না পারায় দুঃখ প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। গত বছরের ডিসেম্বরে ওই সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল।মুসলিম উম্মাহকে বিভক্ত করতেই এই সম্মেলন বলে একটা ভুল ধারনা তৈরি হয়েছিল বলে তিনি মন্তব্য করেন।-খবর ডনের
মঙ্গলবার পুত্রজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সঙ্গে বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করলেন। ইমরান খান বলেন, গত মধ্য ডিসেম্বরের ওই সম্মেলনে আমি উপস্থিত হতে পারিনি। এতে কতটা দুঃখ পেয়েছি, তা আমি বলতে চাই।
তিনি বলেন, আমাদের ঘনিষ্ঠ বন্ধুরা মনে করেছেন যে মুসলিম উম্মাহকে বিভক্ত করতেই এই সম্মেলনের আয়োজন করা হয়েছে। কিন্তু তারা ভুল ধারনা পোষণ করেছেন বলে এখন সত্যিকার প্রমাণ হয়ে গেছে।
গত বছরের ওই সম্মেলনে যোগ দেয়া থেকে বিরত ছিলেন ইমরান খান। বলা হয়, সৌদি আরবের চাপেই তিনি কুয়ালালামপুরে যাননি। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরাইশি তখন বলেছিলেন, রিয়াদ ও আরব আমিরাত এই সম্মেলন নিয়ে উদ্বিগ্ন।সংবাদ সম্মেলনে মাহাথির মোহাম্মদ বলেন, কয়েকটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে বাধা দূর করার মধ্য দিয়ে বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে দুই দেশের মধ্যে নিয়মিত আলোচনা দরকার।
তবে মালয়েশিয়ায় তাকে স্বাগত জানানোয় মাহাথির মোহাম্মদকে ধন্যবাদ জানিয়েছেন ইমরান খান।




কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা
যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা
বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কেন- নজর রাখছে ভারত’
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?
সৌদি আরবের যুদ্ধে- হুথিদের বিরুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান?
স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা 