মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | স্বাস্থ্যকথা » বিশ্ব স্বাস্থ্য সংস্থার ভয়ানক বার্তা, বিশ্বে ক্যান্সার বাড়বে ৮০ শতাংশ!
বিশ্ব স্বাস্থ্য সংস্থার ভয়ানক বার্তা, বিশ্বে ক্যান্সার বাড়বে ৮০ শতাংশ!
বিবিসি২৪নিউজ.আন্তর্জাতিক ডেস্ক: আজ বিশ্ব ক্যান্সার দিবস। গোটা বিশ্বে ক্যান্সার নিয়ে নানা সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন হয়েছে। কীভাবে ক্যান্সারের হাত থেকে মুক্তি পাওয়া যাবে তা বিশ্ববাসীর কাছে পৌঁছে দেয়ার জন্য তৎপর সরকারি ও বেসরকারি সংস্থা। নানা রকম নতুন নতুন পন্থা নিয়ে এগিয়ে আসছে স্বেচ্ছাসেবক সংস্থাগুলোও।কিন্তু এরই মধ্যে ভয়ানক আশঙ্কার কথা জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু। সংস্থার দেয়া নতুন তথ্য অনুযায়ী, আগামী ২০৪০ সালের মধ্যে তৃতীয় বিশ্বের দেশগুলোতে ক্যান্সারে মৃত্যুর পরিমাণ বাড়বে দ্রুত।বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, ২০৪০ সালের মধ্যে তৃতীয় বিশ্বের দেশগুলোতে ৮০ শতাংশ মানুষের মৃত্যুই হবে ক্যান্সারের কারণে।
হু-এর পক্ষ থেকে জানানো হয়েছে, তৃতীয় বিশ্বের বেশিরভাগ দেশগুলোতে ক্যান্সারের সঠিক চিকিৎসা উপলদ্ধ হয়। সঙ্গে এই দেশগুলোতে সচেতনতার অভাবও রয়েছে। এই দেশগুলোর অর্থনৈতিক অবস্থাও অনেকক্ষেত্রেই দায়ী এ ব্যাপারে।
শুধু তাই নয়, হু-এর পক্ষ থেকে জানানো হয়েছে, অত্যাধিক মাত্রায় তামাকজাত দ্রব্য ব্যবহারের কারণেই এসব দেশে ক্যান্সারের প্রকোপ বাড়ছে।
হু-এর পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী কয়েক বছরের মধ্যে তৃতীয় বিশ্বের দেশগুলোতে মহামারির আকার ধারণ করবে এই ক্যান্সার। সূত্র: নিউজ এইট্টিন




ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা
বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কেন- নজর রাখছে ভারত’
যুদ্ধবিরতির পরও গাজায় গণহত্যা চালিয়ে গেছে ইসরায়েল: জাতিসংঘ
যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ অবসানে নতুন বার্তা মোজতবা খামেনির
ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর
কমনওয়েলথ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে থাকবে: হুমায়ুন কবির
প্রধানমন্ত্রীর সফরকালে টোকিওতে থাকবেন না রাষ্ট্রদূত, সমন্বয়ে থাকবে সচিব
বাংলাদেশের এক কোটি মানুষ দারিদ্র্যসীমার নিচে নেমে গেছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা
সমাজের নিকৃষ্ট লোকেরা এমপি-মন্ত্রী হন: স্পিকার 