শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
BBC24 News
বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » ট্রাম্পের আগেই ‘ডিল অব দ্যা সেঞ্চুরি’র মৃত্যু ঘটবে- খামেনেয়ি
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » ট্রাম্পের আগেই ‘ডিল অব দ্যা সেঞ্চুরি’র মৃত্যু ঘটবে- খামেনেয়ি
১২৩২ বার পঠিত
বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ট্রাম্পের আগেই ‘ডিল অব দ্যা সেঞ্চুরি’র মৃত্যু ঘটবে- খামেনেয়ি

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক:ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগেই কথিত ‘ডিল অব দ্যা সেঞ্চুরি’র মৃত্যু ঘটবে।তিনি আজ বিভিন্ন শ্রেণী-পেশার হাজার হাজার মানুষের এক সমাবেশে এ কথা বলেন। সর্বোচ্চ নেতা বলেন, এই পরিকল্পনা মোকাবেলার পথ হচ্ছে ফিলিস্তিনি জাতি ও সংগঠনগুলোর সাহসিকতাপূর্ণ প্রতিরোধ ও জিহাদ এবং মুসলিম বিশ্বের সমর্থন।

মার্কিন গুণ্ডা ও দস্যুদের মাধ্যমে কথিত ‘ডিল অব দ্যা সেঞ্চুরি’ প্রকাশের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, মার্কিনীরা ফিলিস্তিন-বিরোধী এই পরিকল্পনার একটি বড় নাম দিয়ে এখন এটা ভাবছে যে তাদের পরিকল্পনা সফল হবে। কিন্তু বাস্তবে তারা বোকামিপূর্ণ ও শয়তানি কাজ করেছে এবং ঘটনার শুরুতেই তারা ক্ষতির শিকার হয়েছে। ট্রাম্পের পরিকল্পনাকে আমেরিকার প্রতারণার প্রকাশ্য উদাহরণ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, মার্কিন সরকার ইহুদিবাদীদের সঙ্গে এমন কিছু নিয়ে লেনদেন করছে যা তাদের নিজেদের নয়।

আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেন, নিজ জাতির কাছেও অপমানিত ও মূল্যহীন কয়েক জন বিশ্বাসঘাতক আরব নেতার হাততালিতে কোনো লাভ নেই। সাম্রাজ্যবাদী শক্তি সব সময় ফিলিস্তিন ইস্যুকে মানুষের মন থেকে মুছে দেওয়ার চেষ্টা করছে, তবে তাদের এই কাজের ফলে উল্টো ফিলিস্তিন ইস্যুটি আবারও জীবন্ত হয়ে উঠেছে, বিশ্বের সর্বত্র ফিলিস্তিনিদের নাম ও অসহায়ত্ব এখন সবার মুখে মুখে শোনা যাচ্ছে।

আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেন, সাম্রাজ্যবাদীরা অস্ত্র ও অর্থের ওপর নির্ভর করে তাদের পরিকল্পনা এগিয়ে নেওয়ার চেষ্টা করছে। কিন্তু আমার বিশ্বাস ফিলিস্তিনের সশস্ত্র সংগঠনগুলো এর মোকাবেলা করবে এবং প্রতিরোধ সংগ্রাম অব্যাহত রাখবে। ইসলামি প্রজাতন্ত্র ইরান এসব সংগঠনের প্রতি সমর্থন ও সহযোগিতাকে নিজের দায়িত্ব বলে মনে করে। এ কারণে সম্ভাব্য সব উপায়ে তাদেরকে সহযোগিতা করা হবে এবং এটা ইরানের ইসলামি সরকার ব্যবস্থা ও জনগণেরই দাবি।

ইরানের সর্বোচ্চ নেতা বলেন, ফিলিস্তিন সংকটের সমাধান ও সেখানে শান্তি প্রতিষ্ঠার একমাত্র উপায় হলো মুসলমান, খ্রিস্টান ও ইহুদিসহ সব ফিলিস্তিনির অংশগ্রহণে গণভোট আয়োজন করা এবং তাদের রায়ের ভিত্তিতেই সরকার ও রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করা।আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেন, ইনশাআল্লাহ এই লক্ষ্য বাস্তবায়িত হবে। আপনারা তরুণরা সেই দিন দেখতে পাবেন এবং আল্লাহর ইচ্ছায় আপনারা মসজিদুল আকসায় নামাজ পড়বেন।



এ পাতার আরও খবর

বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না