বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » উড়ে এসে জুড়ে বসেছে বিজেপি, মানুষ তাদের তাড়াবে- মমতা
উড়ে এসে জুড়ে বসেছে বিজেপি, মানুষ তাদের তাড়াবে- মমতা
বিবিসি২৪নিউজ,কলকাতা প্রতিনিধি:শাহীন বাগ-জামিয়ায় গুলি চালানোর ঘটনায় বিজেপি নেতাদের দিকে আঙুল তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, একদল গুণ্ডা বলছে গোলি চালা দো, তাদের আগে বিজেপি নেতারাও বলছেন, গুলি চালাও। আসলে বিজেপি উড়ে এসে জুড়ে বসেছে। আপনাদের (বিজেপি) যেতে হবে, কারণ মানুষ তাড়াবে।বুধবার কৃষ্ণনগরের জনসভায় এসব কথা বলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের উদ্দেশ্যে বাংলার মুখ্যমন্ত্রী বলেন, উনি তো যোগী নয়, আসলে ভোগী। তবে উনি ভোগ করুন। সেই সঙ্গে তিনি স্পষ্টতই দাবি করেন, জামিয়ায় ও শাহিনবাগের বাইরে গুলি চালানোর ঘটনা শান্তিপূর্ণ মানুষকে সন্ত্রস্ত করানোর জন্যই ঘটানো হচ্ছে।
কলকাতার পার্ক সার্কাসের মহিলা-শিশুদের আন্দোলনকে হুমকি দিয়ে বন্ধ করা যাবে না বলে হুঁশিয়ারি দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, আমাদের মেয়েরা হাতে শুধু কাঁচের চুড়ি পড়ে বসে আছে, এটা ভাববেন না। ওরা রান্না করতেও জানে, আবার হাতে হাতা খুন্তি ধরতেও জানে।
কেন্দ্রীয় সরকারের বাজেট নিয়ে মমতা বলেন, কর নিয়ে বাজেটে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। দেশের সবকিছু বেচে দিচ্ছে ওরা। বিএসএনএল, এলআইসি, এয়ার ইন্ডিয়া কিছুই আর থাকবে না। মোদীকে কটাক্ষের সুরে তিনি বলেন, যিনি নিজেকে চৌকিদার বলে দাবি করেন, সে শুধুই ভোটের সময় মানুষের প্রতি যত্নশীল আর সারাবছর কোনও অসুবিধার খেয়াল রাখেন না।




কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা
যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা
বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কেন- নজর রাখছে ভারত’
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?
সৌদি আরবের যুদ্ধে- হুথিদের বিরুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান?
স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা 