বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » রাজনীতি | সাবলিড » পুনর্নির্বাচনের দাবি ‘মামা বাড়ির আবদার’- কাদের
পুনর্নির্বাচনের দাবি ‘মামা বাড়ির আবদার’- কাদের
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে পুনর্নির্বাচনের যে দাবি জানিয়েছেন তাকে ‘মামা বাড়ির আবদার’ বলে প্রত্যাখ্যান করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।বৃহস্পতিবার দুপুর ১২টায় ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সম্পাদকমণ্ডলীর সভা শেষে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি একথা বলেন।
মন্ত্রী বলেন, পুনর্নির্বাচনের দাবি মামা বাড়ির আবদার। সিটি নির্বাচনে জালিয়াতি, ভোট কারচুপির কোনো সুযোগ নেই। কারচুপি বা ভোট জালিয়াতি হলে ভোট আরো বেশি কাস্ট হতো। বিএনপিও জানে নির্বাচন ফ্রি ও ফেয়ার হয়েছে। এখন বিরোধিতার জন্যই বিরোধিতা করছে।
তিনি বলেন, আমরা সন্তুষ্ট, একটা ভালো নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। মোটামুটি শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে। এটা সরকারের জন্য স্বস্তির বিষয়। শান্তিপূর্ণ একটি নির্বাচন অনুষ্ঠিত করার কৃতিত্ব নির্বাচন কমিশনকে ধন্যবাদ দিতেই হবে।




স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প 