শিরোনাম:
●   ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ●   স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের ●   ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ●   মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি ●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ঢাকা, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩

BBC24 News
বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » শিরোনাম | সাবলিড » উপমহাদেশের মানদণ্ডে এটি সবচেয়ে ভালো নির্বাচন- তথ্যমন্ত্রী
প্রথম পাতা » শিরোনাম | সাবলিড » উপমহাদেশের মানদণ্ডে এটি সবচেয়ে ভালো নির্বাচন- তথ্যমন্ত্রী
৮১০ বার পঠিত
বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

উপমহাদেশের মানদণ্ডে এটি সবচেয়ে ভালো নির্বাচন- তথ্যমন্ত্রী

---বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক:তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, ‘বিএনপির লোকজন হামলা করবে, এমন আশঙ্কা থেকেই ভোটাররা কেন্দ্রে আসেননি।ভোটার সংখ্যা কম হলেও উপমহাদেশের মানদণ্ডে ঢাকা সিটি নির্বাচনে সবচেয়ে ভালো ভোট হয়েছে বলে জানান তিনি।আজ দুপুরে রাজশাহী শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত রাজশাহী জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সভায় এসব কথা বলেন তথ্যমন্ত্রী।

তথ্যমন্ত্রী বলেন, ‘ঢাকা সিটি নির্বাচনে অংশ নিয়ে বিএনপি বলেছে, এটি আন্দোলনের অংশ। এখন বিএনপির আন্দোলন মানে মানুষ মনে করে জ্বালাও-পোড়াও, অগ্নিসংযোগ খুন। বিএনপির এই সহিংসতার আশঙ্কায় মানুষ ভোটকেন্দ্রে যায়নি।তথ্যমন্ত্রী বলেন, ‘ঢাকা সিটি নির্বাচন নিয়ে নানারকম বিচার-বিশ্লেষণ চলছে। আমি মনে করি উপমহাদেশের মানদণ্ডে এটি সবচেয়ে ভালো নির্বাচন।’

এর কারণ হিসেবে তিনি বলেন, ‘ভোটকেন্দ্রে কোনো হাঙ্গামা হয়নি। অবৈধভাবে কোনো সিল মারার ঘটনা ঘটেনি। ইভিএমে ভোটগ্রহণ করার কারণে কোনো বিশৃঙ্খলা হয়নি। এ জন্য জালভোটও পড়েনি। কারণ ইভিএমে একজনের ভোট অন্যজনের দেয়ার সুযোগ নেই।’

তিনি যোগ করেন, ‘ইভিএম নিজেই প্রত্যেকটি রাজনৈতিক দলের একজন এজেন্ট হিসেবে কাজ করে। আঙুলের ছাপ নিয়ে সমস্যার কারণে খোদ প্রধান নির্বাচন কমিশনার ভোট দিতে গিয়ে বিড়ম্বনায় পড়েছেন।’

ইভিএম প্রশ্নে বিএনপি অভিযোগ বিষয়ে হাছান মাহমুদ বলেন, ‘ইভিএম নিয়ে বিএনপি নানা অপপ্রচার চালাচ্ছে। আসলে বিএনপি প্রযুক্তিকে সব সময় ভয় পায়।’

উদারহণ দিতে গিয়ে তিনি বলেন, ‘বিএনপি ক্ষমতায় থাকাকালে বিনামূল্যে বাংলাদেশে সাবমেরিন ক্যাবল সংযোগের সুযোগ এসেছিল। বাংলাদেশের সব গোপন তথ্য বাইরে চলে যাবে অজুহাতে তখনকার প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সাব-মেরিন ক্যাবলে বাংলাদেশকে যুক্ত করেননি। পরে বিপুল রাষ্ট্রীয় অর্থ ব্যয় করে সাবমেরিন ক্যাবলের সঙ্গে যুক্ত হতে হয়েছে আমাদের।’

সভায় আওয়ামী লীগের ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের আহ্বান জানান দলের রাজশাহী বিভাগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি মেরাজ উদ্দিন মোল্লার সভাপতিত্বে সভা পরিচালনা করেন জেলার সাধারণ সম্পাদক আবদুল ওয়াদুদ দারা।

রাজশাহী জেলা আওয়ামী লীগের নবনির্বাচিত কমিটির এটি প্রথম প্রতিনিধিসভা। সভায় জেলা নেতৃবৃন্দ ও তৃণমূলের কর্মীরা উপস্থিত ছিলেন।

প্রতিনিধিসভায় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, কার্যনির্বাহী কমিটির সদস্য নুরুল ইসলাম ঠাণ্ডু, বেগম আখতার জাহান, ডা. মেরিনা জাহান কবিতা, এমপি আয়েন উদ্দিন এমপি, ডা. মুনসুর রহমান এমপি, ইঞ্জি. এনামুল হক এমপি ও সংরক্ষিত নারী আসনের এমপি আদিবা আনজুম মিতা।



এ পাতার আরও খবর

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প

আর্কাইভ

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প