শিরোনাম:
●   ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ●   স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের ●   ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ●   মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি ●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ঢাকা, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩

BBC24 News
বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » অর্থনীতি | শিরোনাম | সাবলিড » বিশ্বের অর্থমন্ত্রীদের সেরা, এটা তাঁরা একবারও বলেননি- অর্থমন্ত্রী
প্রথম পাতা » অর্থনীতি | শিরোনাম | সাবলিড » বিশ্বের অর্থমন্ত্রীদের সেরা, এটা তাঁরা একবারও বলেননি- অর্থমন্ত্রী
১৩৭৮ বার পঠিত
বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্বের অর্থমন্ত্রীদের সেরা, এটা তাঁরা একবারও বলেননি- অর্থমন্ত্রী

---বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক:অর্থ মন্ত্রণালয় থেকে এক ঘণ্টার নোটিশে সাংবাদিকদের জানানো হয়েছিল, সহজে ব্যবসা করার (ইজি অব ডুয়িং বিজনেস) সূচক নিয়ে ব্রিফিং করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। আজ বিকেলে সেই ব্রিফিং করেন তিনি। কিন্তু ওই সূচক নিয়ে অর্থমন্ত্রী একটি শব্দও উচ্চারণ করেননি।তাঁর আজকের পুরো ব্রিফিং ছিল গতকাল বুধবার জাতীয় সংসদে স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত সংস্থাগুলোর উদ্বৃত্ত তহবিলের একাংশ রাষ্ট্রীয় কোষাগারে নেওয়ার ব্যাপারে উত্থাপিত বিলের ওপর বিরোধী দলের সাংসদদের সমালোচনার জবাব দেওয়া। ওই জবাব তিনি অবশ্য গতকালও সংসদে দিয়েছিলেন।

বিরোধী দলের সাংসদদের প্রতি ইঙ্গিত করে অর্থমন্ত্রী বলেন, ‘আমাদের ভালো কাজগুলো তাঁরা পছন্দ করেন না। সংসদে গতকাল তাঁরা যেভাবে কথা বলেছেন, এগুলো গণতান্ত্রিক ভাষা না। একজন বলেছেন, আমি ব্যবসায়ী মন্ত্রী, ভালো ছাত্র ছিলাম। ব্যবসায়ী ছিলাম এটা ঠিক। পেশাগত পরিচয় ছিল আমার। অন্য ব্যবসাও ছিল। আমি সনদপ্রাপ্ত হিসাববিদ (সিএ) ছিলাম। প্রয়াত অর্থমন্ত্রী এম সাইফুর রহমানও সিএ ছিলেন। কিন্তু আমি ব্যবসায়ী ছিলাম ১২ বছর আগে। ব্যবসা করা তো অপরাধ না।’

সংসদে গতকাল মেজাজ হারানোর কথা স্বীকার করে অর্থমন্ত্রী বলেন, ‘আমি কখনোই তা হারাই না। গতকাল সামান্য সময়ের জন্য তা হারিয়েছিলাম। আমি যে সারা বিশ্বের অর্থমন্ত্রীদের সেরা, এটা তাঁরা একবারও বলেননি।’

অর্থমন্ত্রী বলেন, ‘গতকালের সংসদ আলোচনায় একটি বিষয়ই উঠে আসে যে ব্যাংক খাতের দুর্বল অবস্থা এবং অর্থ পাচার হয়ে যাচ্ছে। পরিমাণও দিয়ে দিলেন তাঁরা! সংসদে এভাবে বললে দেশবাসী বিশ্বাস করেন। আমার প্রশ্ন, এত অর্থ পাচার হয়ে যাচ্ছে, কীভাবে জানলেন?’

গত জানুয়ারি মাসে যুক্তরাজ্যভিত্তিক ফিন্যান্সিয়াল টাইমস গ্রুপের মাসিক ম্যাগাজিন দ্য ব্যাংকারের ‘ফাইন্যান্স মিনিস্টার অব দ্য ইয়ার ফর এশিয়া-প্যাসিফিক অ্যান্ড গ্লোবাল অ্যাওয়ার্ড ২০২০’ পান বাংলাদেশের অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি এ স্বীকৃতিকে পুরো জাতির অর্জন বলে মন্তব্য করেন। অর্থমন্ত্রী বলেন, ‘কয়েক দিন আগে আমি পুরস্কৃত হয়েছি। আসলে আমি তো পুরস্কৃত হইনি, পুরস্কৃত হয়েছে পুরো জাতি, প্রধানমন্ত্রীসহ দেশের সকল মানুষ, এটা সবার পুরস্কার। বাংলাদেশের অর্থনীতিতে যে উন্নয়ন হয়েছে, সেসব বিবেচনায় এ পুরস্কার।’



এ পাতার আরও খবর

বাংলাদেশে জ্বালানি তেলের দাম লিটারে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বৃদ্ধি বাংলাদেশে জ্বালানি তেলের দাম লিটারে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বৃদ্ধি
ইইউ ও যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বাংলাদেশ শীর্ষে ইইউ ও যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বাংলাদেশ শীর্ষে
বিশ্ববাজারে তেলের দাম কত কমল বিশ্ববাজারে তেলের দাম কত কমল
জ্বালানি সংকট মোকাবেলা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ২০০ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী জ্বালানি সংকট মোকাবেলা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ২০০ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
অনুমতি ছাড়া হরমুজ প্রণালি দিয়ে যাওয়া জাহাজকে হামলার ‘লক্ষ্যবস্তু বানানোর’ সতর্কতা ইরানের অনুমতি ছাড়া হরমুজ প্রণালি দিয়ে যাওয়া জাহাজকে হামলার ‘লক্ষ্যবস্তু বানানোর’ সতর্কতা ইরানের
সরকারের ব্যাংকঋণ অর্ধলক্ষ কোটি টাকা ছাড়াল সরকারের ব্যাংকঋণ অর্ধলক্ষ কোটি টাকা ছাড়াল
ইইউতে বাংলাদেশের পোশাক রপ্তানি কমেছে ২৫ শতাংশ ইইউতে বাংলাদেশের পোশাক রপ্তানি কমেছে ২৫ শতাংশ
জেট ফুয়েলের দাম বাড়লো  ৮০ শতাংশ জেট ফুয়েলের দাম বাড়লো ৮০ শতাংশ
নতুন গভর্নর মো. মোস্তাকুর রহমান নতুন গভর্নর মো. মোস্তাকুর রহমান
বাণিজ্যচুক্তি নিয়ে ‘চালবাজি’ করা দেশগুলোর বিরুদ্ধে চড়া শুল্কের হুমকি ট্রাম্পের বাণিজ্যচুক্তি নিয়ে ‘চালবাজি’ করা দেশগুলোর বিরুদ্ধে চড়া শুল্কের হুমকি ট্রাম্পের

আর্কাইভ

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প