প্রধানমন্ত্রীর সঙ্গে পোপের সাক্ষাৎ
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক:প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ ভ্যাটিকান সিটিতে ক্যাথোলিক খ্রিষ্টানদের আধ্যাত্মিক নেতা পোপ ফ্রান্সিসের সঙ্গে সাক্ষাৎ করেছেন।প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহ্সানুল করিম বলেন, প্রধানমন্ত্রী আজ সকালে ইতালির রাজধানী রোমের নিকটে অবস্থিত ভ্যাটিকান সিটি যান এবং পোপের সঙ্গে সাক্ষাৎ করেন।তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী সেখানে কিছু সময় অবস্থান করেন এবং পোপের সঙ্গে কুশল বিনিময় করেন।
এ সময় প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানা ও তাঁর মেয়ে সায়মা ওয়াজেদ হোসেন উপস্থিত ছিলেন।শেখ হাসিনা আজ বিকেলে একটি ট্রেনে ইতালির মিলান নগরীর উদ্দেশে রওয়ানা দিবেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতালির প্রধানমন্ত্রী জিউসেপ কোঁতের আমন্ত্রণে মঙ্গলবার বিকেলে চার দিনের সরকারি সফরে ইতালি পৌঁছেন।





নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না 