শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

BBC24 News
শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » দিল্লিতেও ভরাডুবির পথে নরেন্দ্র মোদির বিজেপি
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » দিল্লিতেও ভরাডুবির পথে নরেন্দ্র মোদির বিজেপি
৮৪৯ বার পঠিত
শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দিল্লিতেও ভরাডুবির পথে নরেন্দ্র মোদির বিজেপি

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: মহারাষ্ট্র, ঝাড়খন্ডের পর এবার রাজধানী দিল্লিতেও ভরাডুবির পথে নরেন্দ্র মোদির ক্ষমতাসীন কট্টর হিন্দুত্ববাদী দল বিজেপি।দিল্লি বিধানসভা নির্বাচনের বুথফেরত সমীক্ষায় ক্ষমতাসীন আম আদমি পার্টির (আপ) অরবিন্দ কেজরিওয়ালের জয়জয়কারই দেখা গেছে।

এনডিটিভি জানিয়েছে, দিল্লির ভোটগ্রহণ পর্ব শেষ হতে বিভিন্ন টিভি চ্যানেলে যে বুথফেরত সমীক্ষা দেখানো হয়, তার সবক’টাতেই বিজেপির চেয়ে বেশ খানিকটা এগিয়ে রয়েছে আম আদমি পার্টি (আপ)।

দিল্লি বিধানসভা নির্বাচনে মূলত নরেন্দ্র মোদির বিজেপি বনাম অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টির (আপ) মধ্যে লড়াই হয়েছে। কঠোর নিরাপত্তা আর উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় দিল্লি বিধানসভা নির্বাচন।

সকাল ৮টা থেকে ভোট শুরু হয়। চলে সন্ধ্যা ৬টা (বাংলাদেশ সময় সাড়ে ৬টা) পর্যন্ত। ২০১৫ সালের তুলনায় এবার ভোটদানের হার কম। তার পরও শেষ সময় পর্যন্ত ভোট পড়েছে ৫৫%। এরপর শুরু হয় ভোট গণনা। ইভিএমে গৃহীত ভোটের ফলাফল আসতে শুরু করে দ্রুতই।

টাইমস নাও প্রকাশিত জরিপে দেখা গেছে, ৭০টি আসনের মধ্যে এবারে ৪৪টিতে জয়ী হতে পারে আপ। বিজেপি পেতে পারে ২৬টি আসন।

নিউজ এক্স পোলস্ট্র্যাটের দাবি, ৫০-৫৬টি আসনে জয়ী হতে পারে আপ। বিজেপি পেতে পারে ১০-১৪টি আসন।

সুদর্শন নিউজের সমীক্ষায় দেখা গিয়েছে, ৪০-৪৫টি আসনে জয়ী হতে পারে অরবিন্দ কেজরিওয়ালের দল। ২৪-২৮টি আসন যেতে পারে বিজেপির দখলে। কংগ্রেস পেতে পারে ২-৩টি আসন।

রিপাবলিক-জন বাতের সমীক্ষাতেও এগিয়ে রয়েছে আপ। তাদের দাবি, এ বারে ৪৮-৬১টি আসন পেতে পারে তারা। ৯-২১টি আসন যেতে পারে বিজেপির ঝুলিতে। কংগ্রেস পেতে পারে একটি আসন।ইন্ডিয়া নিউজ-নেতার দাবি, ৫৩-৫৭টি আসন পেতে পারে অরবিন্দ কেজরিওয়ালের দল। ১১-১৭টি আসন পেতে পারে বিজেপি। কংগ্রেস পেতে পারে ০-২টি আসন।

টিভি নাইন ভারতবর্ষ সিসেরোর সমীক্ষাতেও এগিয়ে আপ। তাদের দাবি, ৫৪টি আসন পেতে পারে আপ। বিজেপি পেতে পারে ১৫টি আসন। একটি আসন পেতে পারে কংগ্রেস।

এর আগে এনআরসির কারণে মহারাষ্ট্র ছাড়াও পূর্বাঞ্চলীয় রাজ্য ঝাড়খন্ডেও কুরসি হারিয়েছে ক্ষমতাসীন কট্টর হিন্দুত্ববাদী দল বিজেপি।



এ পাতার আরও খবর

বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না