রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » থাইল্যান্ডে সেনা সদস্যের এলোপাতাড়ি গুলিতে নিহত বেড়ে ২০
থাইল্যান্ডে সেনা সদস্যের এলোপাতাড়ি গুলিতে নিহত বেড়ে ২০
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: থাইল্যান্ডের কোরাট শহরে এক সেনা সদস্যের এলোপাথাড়ি গুলিবর্ষণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২০-এ দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ৩১ জন। শনিবার দিবাগত রাতে ২০ জন নিহতের ব্যাপারটি নিশ্চিত করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।এর আগে শনিবার সন্ধ্যা ২টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র বিবিসি থাইকে জানিয়েছেন, জাকরাফান্থ থোম্মা নামে সামরিক বাহিনীর ওই জুনিয়র অফিসার প্রথমে তার কমান্ডিং অফিসারের ওপর হামলা চালিয়ে সামরিক ক্যাম্প থেকে বন্দুক ও বিস্ফোরক চুরি করে। এরপর ওই ব্যক্তি কোরাট শহরের একটি বৌদ্ধ মন্দির এবং একটি শপিং সেন্টারে এলোপাথাড়ি গুলি চালান।
সন্দেহভাজন ওই ব্যক্তিকে এখনও আটক করা সম্ভব হয়নি। তিনি বর্তমানে শপিং সেন্টারের বেসমেন্টে লুকিয়ে থাকতে পারে বলে জানিয়েছেন থাই প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র। তাকে খুঁজে বের করতে পুরো শপিং সেন্টারটি কর্তৃপক্ষ ঘেরাও করে রেখেছে। ঘটনাস্থলে বিশেষ কমান্ডো বাহিনী পাঠানোর নির্দেশ দিয়েছেন দেশটির সেনাপ্রধান আপিরাত কমসংপং।




কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা
যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা
বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কেন- নজর রাখছে ভারত’
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?
সৌদি আরবের যুদ্ধে- হুথিদের বিরুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান?
স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা 