শিরোনাম:
●   ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ●   স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের ●   ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ●   মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি ●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ঢাকা, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩

BBC24 News
রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » অর্থনীতি | শিরোনাম | সাবলিড » ‘অর্থনীতি ভালো নেই’-বক্তব্যের ব্যাখ্যা অর্থমন্ত্রীই ভালো জানেন: বাণিজ্যমন্ত্রী
প্রথম পাতা » অর্থনীতি | শিরোনাম | সাবলিড » ‘অর্থনীতি ভালো নেই’-বক্তব্যের ব্যাখ্যা অর্থমন্ত্রীই ভালো জানেন: বাণিজ্যমন্ত্রী
১৫৩৫ বার পঠিত
রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

‘অর্থনীতি ভালো নেই’-বক্তব্যের ব্যাখ্যা অর্থমন্ত্রীই ভালো জানেন: বাণিজ্যমন্ত্রী

---বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক:‘বাংলাদেশের অর্থনীতি ভালো নেই’ অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের এমন মন্তব্যের পরিপ্রেক্ষিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, অর্থমন্ত্রী কেন এমন মন্তব্য করেছেন এর ব্যাখ্যা উনিই ভালো বলতে পারবেন, আমি নই।রোববার সকালে রাজধানীর হোটেল রেডিসন ব্লুতে ‘ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ এবং বাণিজ্য মন্ত্রণালয়ের আয়োজনে কর্পোরেট কানেক্ট: ২০২০ কনফারেন্স অ্যান্ড বিজনেস ফেয়ার’ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন মন্ত্রী।

টিপু মুনশি বলেন, বাংলাদেশের এক্সপোর্টের সূচক কিছুটা নিম্নগামী। বিশ্বব্যাপী আমদানি-রফতানির যে মন্দা শুরু হয়েছে, সেটিরই প্রভাব পড়েছে আমাদের অর্থনীতিতে। আশা করি দু-তিন মাসের মধ্যে ঠিক হয়ে যাবে।

আদা, রসুন ও পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে গেছে, এ বিষয়ে সরকারের কোনো পরিকল্পনা আছে কিনা এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, পেঁয়াজ নিয়ে আমরা চিন্তিত না। পেঁয়াজের ক্ষেত্রে আমরা ভারতের ওপর নির্ভরশীল হলেও এখন চায়না, তুর্কি ও মিয়ানমারের মতো দেশগুলো থেকে পেঁয়াজ আনছি। পেঁয়াজ সরবরাহেও ঘাটতি নেই। কিন্তু অন্যান্য মসলাজাতীয় যেসব পণ্য আছে, সেগুলো যদি কোথাও থেকে না আনা যায়, তা হলে সেটার জন্য আমাদের অন্য সোর্স খুঁজতে হবে। এই সপ্তাহটা দেখি তার পর অন্য কোনো পথ বের করতে হবে।

বিশ্ব অর্থনৈতিক মন্দার কারণে বাংলাদেশের জিডিপি ক্ষতিগ্রস্ত হবে কিনা এমন প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, কিছুটা প্রভাব তো পড়তেই পারে। তবে এ ধরনের পরিস্থিতিতে আমরা ভালো করেছি এমন নজিরও আছে।

প্রসঙ্গত গত সপ্তাহে অর্থমন্ত্রী দেশে অর্থনীতির চিত্র তুলে ধরতে গিয়ে বলেন, বাংলাদেশের অর্থনীতি ভালো অবস্থাতে নেই।



এ পাতার আরও খবর

বাংলাদেশে জ্বালানি তেলের দাম লিটারে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বৃদ্ধি বাংলাদেশে জ্বালানি তেলের দাম লিটারে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বৃদ্ধি
ইইউ ও যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বাংলাদেশ শীর্ষে ইইউ ও যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বাংলাদেশ শীর্ষে
বিশ্ববাজারে তেলের দাম কত কমল বিশ্ববাজারে তেলের দাম কত কমল
জ্বালানি সংকট মোকাবেলা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ২০০ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী জ্বালানি সংকট মোকাবেলা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ২০০ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
অনুমতি ছাড়া হরমুজ প্রণালি দিয়ে যাওয়া জাহাজকে হামলার ‘লক্ষ্যবস্তু বানানোর’ সতর্কতা ইরানের অনুমতি ছাড়া হরমুজ প্রণালি দিয়ে যাওয়া জাহাজকে হামলার ‘লক্ষ্যবস্তু বানানোর’ সতর্কতা ইরানের
সরকারের ব্যাংকঋণ অর্ধলক্ষ কোটি টাকা ছাড়াল সরকারের ব্যাংকঋণ অর্ধলক্ষ কোটি টাকা ছাড়াল
ইইউতে বাংলাদেশের পোশাক রপ্তানি কমেছে ২৫ শতাংশ ইইউতে বাংলাদেশের পোশাক রপ্তানি কমেছে ২৫ শতাংশ
জেট ফুয়েলের দাম বাড়লো  ৮০ শতাংশ জেট ফুয়েলের দাম বাড়লো ৮০ শতাংশ
নতুন গভর্নর মো. মোস্তাকুর রহমান নতুন গভর্নর মো. মোস্তাকুর রহমান
বাণিজ্যচুক্তি নিয়ে ‘চালবাজি’ করা দেশগুলোর বিরুদ্ধে চড়া শুল্কের হুমকি ট্রাম্পের বাণিজ্যচুক্তি নিয়ে ‘চালবাজি’ করা দেশগুলোর বিরুদ্ধে চড়া শুল্কের হুমকি ট্রাম্পের

আর্কাইভ

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প