রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » শিরোনাম | সাবলিড | স্বাস্থ্যকথা » করোনাভাইরাসের নতুন নাম ঘোষণা
করোনাভাইরাসের নতুন নাম ঘোষণা
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক:প্রাণঘাতী করোনাভাইরাসের নতুন নাম ঘোষণা করেছে চীন। এখন থেকে এ ভাইরাসটিকে ‘নভেল করোনাভাইরাস নিউমোনিয়া’ বা এনসিপি নামে ডাকা হবে। তবে এটি সাময়িক পরিবর্তন। চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন শনিবার এক সংবাদ সম্মেলনে এ নাম ঘোষণা করে।এদিকে করোনভাইরাসের কারণে শনিবার ৮৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চীনের মূল ভূখণ্ডে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে ৮১১ জনে দাঁড়িয়েছে। দেশটির জাতীয় স্বাস্থ্য কমিশন এ তথ্য জানিয়েছে।
গত ডিসেম্বরে চীনের উহান শহরে করোনাভাইরাসের আবির্ভাব ঘটে। এরপর থেকে এই ভাইরাসকে অনেকেই শহরটির নামে ডাকা শুরু করেছে। যা শহরটির বাসিন্দাদের জন্য অত্যন্ত বিব্রতকর হিসেবে দেখা হচ্ছিল। ফলে সাময়িকভাবে ভাইরাসটির নতুন নাম ‘নভেল করোনাভাইরাস নিউমোনিয়া’ রাখা হয়েছে।
প্রতিনিয়ত এই ভাইরাসে বাড়ছে আক্রান্তের সংখ্যা। করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের শরীরে প্রাথমিক লক্ষণ হিসেবে শ্বাসকষ্ট, জ্বর, সর্দি, কাশির মত সমস্যা দেখা দেয়।




স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প 