পাকিস্তানে যা হয়েছে সেটা দুঃখজনক : পাপন
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক: পাকিস্তানে যা হয়েছে সেটা সত্যিই দুঃখজনক বলে মন্তব্য করেছেন বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন। সোমবার বিসিবিতে সাংবাদিকদের এই কথা জানান তিনি।বিসিবি প্রেসিডেন্ট বলেন, লাস্ট বিশ্বকাপের পর যে কয়টা খেলা হয়েছে, সেটার কোনোটার সাথেই বাংলাদেশ ক্রিকেট দলকে আমি মেলাতে পারি না। তাদের অ্যাটিটিউড, মাইন্ডসেট, খেলা কোনো কিছুই আগের সাথে মেলাতে পারি না। এইটা খুবই দুঃখজনক। এটা নিয়ে অবশ্যই বেস থাকবো না। এটা নিয় আমাদের কাজ তো করতেই হবে। যতো দিন যাচ্ছে, মনে হচ্ছে উন্নতির কোনো লক্ষ্মণ দেখছি না।
তবে জাতীয় দলের ব্যর্থতার বিষয়টিকে তিনি অনূর্ধ্ব-১৯ দলের সাফল্যের সঙ্গে মেলাতে কিংবা তুলনা করতে চান না। জাতীয় দলের সমস্যাগুলো আলাদাভাবে চিহ্নিত করে কাজ করতে চান তিনি।
যুবাদের প্রশংসা করে পাপন বলেন, এই টিমের সবচেয়ে বড় যে জিনিসটা আপনারা খেয়াল করবেন, শুধু এই ফাইনাল ম্যাচটা না। ইংল্যান্ডের সঙ্গে যখন আমরা ত্রিদেশীয় সিরিজ খেলতে যাই, নিউজিল্যান্ডে যখন পাঁচ ম্যাচের সিরিজ খেলতে যাই- সব সময় দেখবেন এদের একটা টিম এফোর্ট ছিল। ব্যক্তিগত পারফরম্যান্সের ওপর কিন্তু এই টিমটা না। এখানে অনেক ইন্ডিভিজুয়াল স্কিল আছে, অনেক ভালো ভালো খেলোয়াড় আছে। সেটাতে কোনো সন্দেহ নেই। কিন্তু সারাক্ষণ মনে হয় একটা টিম খেলছে। এটাই তাদের জন্য সবচেয়ে বড় প্লাস পয়েন্ট।





স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প 