শিরোনাম:
●   ইরানের সঙ্গে ৬ শর্তে আলোচনা বসতে রাজি যুক্তরাষ্ট্র ●   যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের যৌথ সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা ●   ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের মধ্যদিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত ●   তেহরানের পাশে ‘একনিষ্ঠ বন্ধু মস্কো: পুতিন ●   ৪০০০ কিমি দূরের মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলের যুদ্ধবিমান ভূপাতিত ●   লারিজানির খুনিদের চরম মূল্য দিতে হবে: ইরানের সর্বোচ্চ নেতা ●   ইরানকে নেতৃত্বশূন্য করতে চাই: যুক্তরাষ্ট্র ●   বাংলাদেশ-ভারত সম্পর্ক কি নতুন পথে? ●   উপকূলীয় অঞ্চলে ঝড়ে লন্ডভন্ড দুই শতাধিক ঘরবাড়ি ●   ইরানের সঙ্গে আমাদের যুদ্ধ নয়’: ট্রাম্পকে ইউরোপীয় নেতারা
ঢাকা, সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২

BBC24 News
মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু » ভয় নিয়ে কাজে ফিরছেন চীনারা
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু » ভয় নিয়ে কাজে ফিরছেন চীনারা
৮২৮ বার পঠিত
মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ভয় নিয়ে কাজে ফিরছেন চীনারা

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: করোনাভাইরাসের আতঙ্ক এখনও কাটেনি। প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। রোববারও মহামারী এ ভাইরাসে মারা গেছেন অন্তত ৯৭ জন, যা এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ।প্রাণহানির এ ঝুঁকির মধ্যেই সোমবার কাজে ফিরতে শুরু করেছেন চীনারা। দেশটির বেশকিছু অঞ্চলে অফিস-আদালত, কলকারখানা আংশিক চালু হয়েছে। করোনা আতঙ্কের মধ্যে কর্মস্থলের ওপর থেকে সরকারি কড়াকড়ি শিথিল করার পর কাজে ফিরতে শুরু করেছেন চীনারা। খবর রয়টার্সের।

গত ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথমবারের মতো ধরা পড়ে করোনাভাইরাস। এরপর থেকে প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা।

মানুষ থেকে মানুষে সহজেই ছড়িয়ে পড়ায় ভাইরাসটির সংক্রমণ এড়াতে বেশ কয়েকটি শহরে যান চলাচল ও কলকারখানা বন্ধ ঘোষণা করে চীন।
জানুয়ারির শেষের দিকে চীনা নববর্ষের ছুটি শেষে সেগুলো আবার চালু হওয়ার কথা ছিল। কিন্তু করোনাভাইরাস নিয়ন্ত্রণে না আসায় ছুটি আরও ১০ দিন বাড়ানো হয়।

বর্ধিত ছুটি শেষে সোমবার থেকে আবার কর্মচাঞ্চল্য শুরু হয়েছে অফিস-আদালতে। দেশটিতে এখনও অসংখ্য কর্মক্ষেত্র বন্ধ। কিছু কিছু লোক বাসায় বসেই অফিসের কাজ করছেন।

দেশটির অন্যতম ব্যস্ত শহর বেইজিংয়ের রেল-মেট্রোরেলগুলো প্রায় যাত্রীশূন্য। দিনের শুরুতে রাস্তায় অল্প কিছু পথচারী দেখা গেছে, যাদের সবারই মুখে ছিল মাস্ক পরা।

চীনের ফরেন এক্সচেঞ্জ বিভাগের কর্মকর্তা জিন ইয়ং গণপরিবহনের পরিবর্তে বাইকে চড়েই অফিসে যান। কর্মকর্তা-কর্মচারীদের মাস্ক পরতে বলা হয়েছে। মুখোমুখি বৈঠকে বসতে নিষেধ করা হয়েছে।

মানুষে মানুষে সংস্পর্শ রুখতে অফিসের ক্যান্টিনগুলোও বন্ধ রাখা হয়েছে। চেন নামের আরেক সরকারি ইন্স্যুরেন্স কোম্পানির কর্মচারী বলেন, আমি বরাবরই সাবওয়ে (ট্রেন) ধরে অফিসে যাই। আজ ক্যাবে চড়ে আসায় ২০০ ইউয়ান খরচ হয়েছে।



আর্কাইভ

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের যৌথ সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
৪০০০ কিমি দূরের মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলের যুদ্ধবিমান ভূপাতিত
ইরানকে নেতৃত্বশূন্য করতে চাই: যুক্তরাষ্ট্র
বাংলাদেশ-ভারত সম্পর্ক কি নতুন পথে?
উপকূলীয় অঞ্চলে ঝড়ে লন্ডভন্ড দুই শতাধিক ঘরবাড়ি
ইরানের সঙ্গে আমাদের যুদ্ধ নয়’: ট্রাম্পকে ইউরোপীয় নেতারা
শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের সিরিজ জয়
ইরানি ‘শাহেদ’কে টেক্কা দিতে মার্কিন ‘লুকাস’ ড্রোন, ট্রাম্পের
ইসরায়েলের বিভিন্ন শহরে ইরানের হামলা, বাহরাইনে বড় বিস্ফোরণ
ইরানকে গোপনে সাহায্য করছে চীন ও রাশিয়া