মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » করোনা নিয়ন্ত্রণে ব্যর্থতা, চাকরি হারালেন বহু কর্মকর্তা!
করোনা নিয়ন্ত্রণে ব্যর্থতা, চাকরি হারালেন বহু কর্মকর্তা!
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: ভয়াবহ রূপ নিয়েছে করোনাভাইরাস। এই ভাইরাসে চীনে মৃতের সংখ্যা বেড়ে এক হাজার ১৩ জনে ঠেকেছে। এদিকে, মৃত্যুর পর প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ব্যর্থতার দায়ে বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে পদচ্যুত করেছে দেশটির সরকার।এ ব্যাপারে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, যারা পদচ্যুত হয়েছেন, তাদের মধ্যে হুবেই প্রদেশের স্বাস্থ্য কমিশনের প্রধান এবং ওই কমিশনে নিয়োজিত কমিউনিস্ট পার্টির সম্পাদকও রয়েছেন।
এ পর্যন্ত পদচ্যুতদের মধ্যে তারাই সবচেয়ে জ্যেষ্ঠ কর্মকর্তা। সরকারি সাহায্য দেয়ার ক্ষেত্রে অবহেলার দায়ে হুবেই রেড ক্রসের উপ-পরিচালককেও সরিয়ে দেওয়া হয়েছে। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, প্রাদুর্ভাব চলা অবস্থায় হুবেই ও অন্যান্য প্রদেশের কয়েকশ ব্যক্তিকে তাদের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। জানা গেছে, অনেককে সতর্ক করা হয়েছে এবং কারো কারো বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে।




ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব
স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ 