শিরোনাম:
●   রোহিঙ্গাদের ফেরত পাঠাতে আন্তর্জাতিক জোরালো ও কার্যকর সমর্থন চান তারেক রহমান ●   জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির ●   বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করবেন : প্রধানমন্ত্রী ●   ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে ●   প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন ●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
ঢাকা, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

BBC24 News
মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » আইন-আদালত | শিরোনাম | সাবলিড » প্রতিদিন আড়াইশ কোটি টাকা শুধু মাদক সেবনে অপচয় হয়- র‍্যাব মহাপরিচালক
প্রথম পাতা » আইন-আদালত | শিরোনাম | সাবলিড » প্রতিদিন আড়াইশ কোটি টাকা শুধু মাদক সেবনে অপচয় হয়- র‍্যাব মহাপরিচালক
৯৮১ বার পঠিত
মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

প্রতিদিন আড়াইশ কোটি টাকা শুধু মাদক সেবনে অপচয় হয়- র‍্যাব মহাপরিচালক

---বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক:র‍্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ বলেছেন, বঙ্গবন্ধুর সোনার বাংলায় মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের স্থান নেই। যেখানেই লুকিয়ে থাক না কেন তাদের খুঁজে বের করে দেশ থেকে নিশ্চিহ্ন করা হবে। এই কাজে সহযোগিতা করার জন্য আগামীর বাংলাদেশের সোনালি ভবিষ্যৎ ছাত্র-ছাত্রীদের এগিয়ে আসতে হবে।

আজ দুপুরে বগুড়ায় র‌্যাব-১২ আয়োজিত মাদকবিরোধী সাইকেল র‌্যালির উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।বেনজীর আহমেদ বলেন, বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। এ উন্নয়নের বড় বাধা হচ্ছে মাদক। দেশের ৮০ লাখ মানুষ মাদকসেবী। দেশে প্রতিদিন আড়াইশ কোটি টাকা শুধু মাদক সেবনে অপচয় হয়।

বগুড়া সরকারি আজিজুল হক কলেজে (পুরাতন ভবন) আয়োজিত মাদকবিরোধী এ সাইকেল র‌্যালিতে অন্যান্যের মধ্যে র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল তোফায়েল মোস্তফা সারোয়ার, পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি একেএম হাফিজ আকতার, সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ শাজাহান আলী, বগুড়ার জেলা প্রশাসক ফয়েজ আহামেদ, বগুড়ার পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা, র‌্যাব-১২ এর কোম্পানি কমান্ডার লে. কর্নেল খায়রুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

সাইকেল র‌্যালিতে বগুড়া শহরের ১৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের এক হাজার ৮০০ ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে। র‌্যালিটি আজিজুল হক কলেজের পুরাতন ভবন থেকে শুরু হয়ে শিববাটি, কালিতলা, দত্তবাড়ি, বড়গোলা, থানার মোড়, সাতমাথা হয়ে সেন্ট্রাল স্কুল মাঠে গিয়ে শেষ হয়।



আর্কাইভ

জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির
ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে
প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা