শিরোনাম:
●   ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ●   স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের ●   ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ●   মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি ●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ঢাকা, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩

BBC24 News
বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » প্রিয়দেশ » পরীক্ষা কেন্দ্রে বকাঝকা, অপমানে দুই এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা
প্রথম পাতা » প্রিয়দেশ » পরীক্ষা কেন্দ্রে বকাঝকা, অপমানে দুই এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা
৭৫০ বার পঠিত
বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পরীক্ষা কেন্দ্রে বকাঝকা, অপমানে দুই এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

---বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক:পরীক্ষা কেন্দ্রে বকাঝকার অপমানে রাজশাহীর বাগমারা উপজেলায় এক সপ্তাহের ব্যবধানে দুই এসএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছে। পুলিশ বিষয়টি স্বীকার করেছে। তবে এ নিয়ে থানায় কোনো অভিযোগ নেই।ওই দুই শিক্ষার্থী হলো- উপজেলার কাঁঠালবাড়ি গ্রামের শহীদুল ইসলামের মেয়ে ফারজানা খাতুন ও মরুগ্রামের মেহের আলীর ছেলে সেলিম হোসেন। ফারজানা কাঁঠালবাড়ি উচ্চ বিদ্যালয় থেকে ভবানীগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দিচ্ছিল। আর সেলিম পরীক্ষা দিচ্ছিল সাঁকোয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে। সে ঝিকড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল। ফারজানা পিইসি ও জেএসসিতে বৃত্তি পেয়েছিল।

আত্মহত্যা করা এ দুই শিক্ষার্থীর পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, গত ৪ ফেব্রুয়ারি বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষা চলাকালে কেন্দ্রে ফারজানা খাতুনকে বকাঝকা করা হয়। এছাড়া তার পরীক্ষাও খারাপ হয়। এ কারণে বাড়ি ফেরার পর রাতে গলায় ফাঁস দিয়ে সে আত্মহত্যা করে। একইভাবে সেলিম আত্মহত্যা করে মঙ্গলবার গভীর রাতে। সোমবার গণিত পরীক্ষা চলাকালে দেখে লেখার অভিযোগে তার খাতা কেড়ে নেওয়া হয়েছিল বরে জানা গেছে।

সেলিমের পরীক্ষা কেন্দ্রের সচিব আনোয়ার হোসেন বলেন, ‘পরীক্ষা কেন্দ্রে শৃঙ্খলা বজায় রাখার জন্য কঠোর হতে হয়। বকাঝকারও প্রয়োজন পড়ে। কখনও কখনও খাতাও নিয়ে রাখতে হয়। কিন্তু আত্মহত্যার ঘটনাই আমরা বিব্রত।’

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, ‘পরীক্ষা কেন্দ্রে বকাঝকার কারণে এ দুই শিক্ষার্থী আত্মহত্যা করেছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। কিন্তু পরীক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে হলে তো পরীক্ষকদের এ ধরনের ভূমিকা থাকে। তা না হলে তো পরীক্ষা হবে না।’

তিনি আরও বলেন, আত্মহত্যার ঘটনায় দুই পরীক্ষার্থীর পরিবারই থানায় কোনো অভিযোগ করেননি। তাই ময়নাতদন্ত ছাড়াই তাদের লাশ দুটি দাফনের অনুমতি দেওয়া হয়েছে। তারা লাশ দাফন করেছেন।



আর্কাইভ

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প