শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

BBC24 News
বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » শিরোনাম | সাবলিড » ট্রাম্পের ‘ডিল অব দ্যা সেঞ্চুরি’র কড়া সমালোচনা ইউরোপীয় পার্লামেন্টে
প্রথম পাতা » শিরোনাম | সাবলিড » ট্রাম্পের ‘ডিল অব দ্যা সেঞ্চুরি’র কড়া সমালোচনা ইউরোপীয় পার্লামেন্টে
১৪৪৩ বার পঠিত
বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ট্রাম্পের ‘ডিল অব দ্যা সেঞ্চুরি’র কড়া সমালোচনা ইউরোপীয় পার্লামেন্টে

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক:ইউরোপীয় পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠ সদস্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথিত মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনা ‘ডিল অব দ্যা সেঞ্চুরি’র সমালোচনা করে একে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে মন্তব্য করেছেন।মঙ্গলবার ইউরোপীয় পার্লামেন্টের অধিবেশনে কথিত শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

ইউরোপীয় পার্লামেন্টের সদস্যরা বলছেন, মার্কিন প্রশাসন যে শান্তি পরিকল্পনা প্রণয়ন করেছে তা ইসরায়েলের পক্ষে যায় এবং আন্তর্জাতিক আইনের সঙ্গে সাংঘর্ষিক। ইউরোপীয় সংসদ সদস্যরা সুস্পষ্টভাবে এই শান্তি পরিকল্পনাকে ইসরায়েলের জন্য পক্ষপাতিত্ব বলে মন্তব্য করেছেন।

হল্যান্ড থেকে নির্বাচিত ইউরোপীয় ইউনিয়নের সংসদ সদস্য ক্যাটি পিরি বলেন, আমেরিকার এই পরিকল্পনা একতরফা, অবৈধ এবং আন্তর্জাতিকভাবে উস্কানি দেয়ার শামিল। ট্রাম্পের শান্তি পরিকল্পনা মূলত ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলি অবৈধ বসতি নির্মাণ এবং পশ্চিম তীরকে ইসরায়েলের সঙ্গে সংযুক্ত করার প্রচেষ্টাকে বৈধতা দেয়।

ক্যাটি পিরি জোর দিয়ে বলেন, ডিল অব দ্যা সেঞ্চুরি নামে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে পরিকল্পনা উপস্থাপন করেছেন তা মূলত উগ্র ডানপন্থি দুইজন নেতার নির্বাচনী বৈতরণী পার হওয়ার ব্যবস্থা। তিনি এই শান্তি পরিকল্পনাকে হতাশাজনক পরিকল্পনা বলে মন্তব্য করেন।

দু’জন উগ্র ডানপন্থী নেতা বলতে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইহুদিবাদী ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ইঙ্গিত করেছেন।

স্পেন থেকে নির্বাচিত ইউরোপীয় সংসদের সদস্য মানু পিনেদা একইভাবে ট্রাম্পের এই পরিকল্পনাকে শতাব্দির সেরা প্রতারণা বলে মন্তব্য করেন।

অধিবেশনে বেলজিয়ামের সদস্য হিলদে ভটম্যান্স ইউরোপীয় ইউনিয়নের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সততার সঙ্গে বিশ্বস্ত মধ্যস্থতাকারী হিসেবে এ বিষয়ে হস্তক্ষেপ করা উচিত এবং ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেলকে শান্তি সম্মেলন অনুষ্ঠানের উদ্যোগ নেয়ার আহ্বান জানান।



এ পাতার আরও খবর

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না