শিরোনাম:
●   নরকে স্বাগতম’, ইরানের মাটিতে মার্কিন সেনাদের প্রবেশের আহবান : তেহরানের ●   যুদ্ধ বন্ধে ইরানের নতুন শর্ত, আয় হবে লক্ষ্য কোটি ডলার ●   গ্রিস উপকূলে ২২ জনের মৃত্যু, ২১ বাংলাদেশি উদ্ধার ●   জ্বালানি মজুত ও কৃত্রিম সংকট রোধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ●   নেতাকর্মীদের উৎসাহ দিতে প্রথমবার নয়া পল্টনের কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ●   জাতিসংঘে স্বাধীনতা দিবস পালিত: পররাষ্ট্রমন্ত্রী ●   ইরান যুদ্ধে হুতিদের অংশগ্রহণে বিপাকে ইসরায়েল ●   ইরানকে সহায়তা দিচ্ছে রাশিয়া: জার্মানি ●   মার্কিন ঘাঁটি এলাকায় থেকে লোকজনকে দ্রুত সরতে বলল বিপ্লবী গার্ড, যুদ্ধের মধ্যেই ১৪ কোটি ডলারের তেল বিক্রি করছে ইরান ●   আলোচনার কথা বললেও মধ্যপ্রাচ্যে আরও ১০ হাজার সেনা পাঠানোর কথা ভাবছেন ট্রাম্প
ঢাকা, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২

BBC24 News
বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » শত্রুরা আজও ইরানকে চিনতে পারেনি- রুহানি
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » শত্রুরা আজও ইরানকে চিনতে পারেনি- রুহানি
৮১২ বার পঠিত
বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শত্রুরা আজও ইরানকে চিনতে পারেনি- রুহানি

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক:ইরানে ৪১তম বিপ্লব বিজয় বার্ষিকী উপলক্ষে আয়োজিত শোভাযাত্রায় গতকাল বিভিন্ন শহরের লাখ লাখ মানুষ অংশগ্রহণ করেছে। ইরানের সর্বস্তরের জনগণ বিশ্ব সাম্রাজ্যবাদী শক্তির ষড়যন্ত্র মোকাবেলায় প্রতিরোধ অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।৪১ বছর আগে ইরানের বিপ্লবী জাতি বাইরের কোনো শক্তির ওপর নির্ভরতা ছাড়াই একমাত্র আল্লাহর ওপর ভরসা করে বিপ্লবের মাধ্যমে ইসলামের শক্তি ও সৌন্দর্যকে বিশ্বের কাছে তুলে ধরে। বিপ্লব বিজয়ের পর থেকে ইরানের জনগণ শত্রুর কঠিন ষড়যন্ত্র মোকাবেলা করে আসছে। ইরানের ইসলামি সরকার ব্যবস্থার বিরুদ্ধে শত্রুতার কারণ কি এবং কেনইবা এ শত্রুতার অবসান ঘটছে না সেটাই এখন বড় প্রশ্ন। তেহরানে বিপ্লব বিজয় বার্ষিকীর সমাবেশে দেয়া ভাষণে ইরানের প্রেসিডেন্ট এসব প্রশ্নের উত্তরে বলেছেন, “দেশকে উন্নতির শিখরে নিয়ে যাওয়াই আমাদের লক্ষ্য। গত ৪১ বছর ধরে আমরা শত্রুদের বিভিন্ন ধরনের ষড়যন্ত্র ও বিদ্বেষী আচরণ প্রত্যক্ষ করে আসছি। কিন্তু বিপ্লবের পথ চলা যেমনটি প্রথম দিন ছিল তেমনি আজও সেভাবেই অব্যাহত আছে। নির্বাচনসহ সব ক্ষেত্রে ইরানের জনগণের স্বতঃ:স্ফূর্ত উপস্থিতি ইসলামি বিপ্লব টিকে থাকার প্রধান কারণ বলে তিনি উল্লেখ করেন।”

প্রেসিডেন্ট রুহানি আরো বলেছেন, আমেরিকা সবসময়ই বড় বড় ভুল করে এসেছে। তারা এ পর্যন্ত বহু অন্যায় অপকর্ম করেছে, অপরাধযজ্ঞ চালিয়েছে। আমেরিকার সন্ত্রাসী কর্মকাণ্ডের সর্বশেষ দৃষ্টান্ত হচ্ছে মেহমান হিসেবে ইরাকে গমনকারী ইরানের আইআরজিসির কুদস ব্রিগেডের প্রধান জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার ঘটনা। শহীদ সোলাইমানির জানাজা নামাজ ও শোকানুষ্ঠানগুলোতে লাখ লাখ মানুষের উপস্থিতি বিশ্বজুড়ে এতোটাই সাড়া ফেলেছিল যে শত্রুরাও তা স্বীকার করতে বাধ্য হয়েছে।

বাস্তবতা হচ্ছে আমেরিকা প্রথম থেকেই ইরানের ব্যাপারে ভুল হিসাব নিকাশ করে এসেছে। মূলত দুটি কারণে আমেরিকা এ সব ভুল করেছে। প্রথমত, ইরানের জনগণের ধর্মবিশ্বাস ও আধ্যাত্মিক চেতনাকে তারা হিসাবে ধরেনি। দ্বিতীয়ত, শত্রুরা ইরানের জনগণকেও চিনতে ব্যর্থ হয়েছে।

পর্যবেক্ষকরা বলছেন, ইরানের ব্যাপারে ভুল হিসাব নিকাশ যেকেনো বড় শক্তিকে বিপর্যয়ের মুখে ফেলতে পারে। গত ৪১ বছর ধরে আমেরিকার মোকাবেলায় ইরানিদের প্রতিরোধ বিভিন্ন ক্ষেত্রে আমেরিকার ব্যর্থতাকেই তুলে ধরেছে। আমেরিকা গত ৪১ বছরে ইরানের বাস্তবতা উপলব্ধি করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। ইরানের প্রেসিডেন্ট সম্প্রতি তেহরানে বিদেশে ইরানি প্রতিনিধিদের সমাবেশে ৪১তম বিপ্লব বিজয় বার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠানে বলেছেন, যারাই ইরানের ইতিহাস, সভ্যতা ও সংস্কৃতি সম্পর্কে অবগত আছে তারাই জানে এ দেশটির জনগণ কারো বলদর্পিতা, হুমকি ও চাপের কাছে কখনো মাথা নত করবে না, আত্মসমর্পণ করবে না।



এ পাতার আরও খবর

নরকে স্বাগতম’, ইরানের মাটিতে মার্কিন সেনাদের প্রবেশের আহবান  : তেহরানের নরকে স্বাগতম’, ইরানের মাটিতে মার্কিন সেনাদের প্রবেশের আহবান : তেহরানের
যুদ্ধ বন্ধে ইরানের নতুন শর্ত, আয় হবে লক্ষ্য কোটি ডলার যুদ্ধ বন্ধে ইরানের নতুন শর্ত, আয় হবে লক্ষ্য কোটি ডলার
গ্রিস উপকূলে ২২ জনের মৃত্যু, ২১ বাংলাদেশি উদ্ধার গ্রিস উপকূলে ২২ জনের মৃত্যু, ২১ বাংলাদেশি উদ্ধার
জাতিসংঘে স্বাধীনতা দিবস পালিত: পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘে স্বাধীনতা দিবস পালিত: পররাষ্ট্রমন্ত্রী
ইরান যুদ্ধে হুতিদের অংশগ্রহণে বিপাকে ইসরায়েল ইরান যুদ্ধে হুতিদের অংশগ্রহণে বিপাকে ইসরায়েল
ইরানকে সহায়তা দিচ্ছে রাশিয়া: জার্মানি ইরানকে সহায়তা দিচ্ছে রাশিয়া: জার্মানি
মার্কিন ঘাঁটি এলাকায় থেকে লোকজনকে দ্রুত সরতে বলল বিপ্লবী গার্ড, যুদ্ধের মধ্যেই ১৪ কোটি ডলারের তেল বিক্রি করছে ইরান মার্কিন ঘাঁটি এলাকায় থেকে লোকজনকে দ্রুত সরতে বলল বিপ্লবী গার্ড, যুদ্ধের মধ্যেই ১৪ কোটি ডলারের তেল বিক্রি করছে ইরান
আলোচনার কথা বললেও মধ্যপ্রাচ্যে আরও ১০ হাজার সেনা পাঠানোর কথা ভাবছেন ট্রাম্প আলোচনার কথা বললেও মধ্যপ্রাচ্যে আরও ১০ হাজার সেনা পাঠানোর কথা ভাবছেন ট্রাম্প
সৌদি আরবে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ভয়াবহ হামলা সৌদি আরবে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ভয়াবহ হামলা
ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি এরদোয়ানের ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি এরদোয়ানের

আর্কাইভ

নরকে স্বাগতম’, ইরানের মাটিতে মার্কিন সেনাদের প্রবেশের আহবান : তেহরানের
গ্রিস উপকূলে ২২ জনের মৃত্যু, ২১ বাংলাদেশি উদ্ধার
নেতাকর্মীদের উৎসাহ দিতে প্রথমবার নয়া পল্টনের কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান
ইরান যুদ্ধে হুতিদের অংশগ্রহণে বিপাকে ইসরায়েল
মার্কিন ঘাঁটি এলাকায় থেকে লোকজনকে দ্রুত সরতে বলল বিপ্লবী গার্ড, যুদ্ধের মধ্যেই ১৪ কোটি ডলারের তেল বিক্রি করছে ইরান
আলোচনার কথা বললেও মধ্যপ্রাচ্যে আরও ১০ হাজার সেনা পাঠানোর কথা ভাবছেন ট্রাম্প
সৌদি আরবে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ভয়াবহ হামলা
বাংলাদেশের প্রতি অবিচল সমর্থন ও সংহতি পুনর্ব্যক্ত করেছেন জাতিসংঘ মহাসচিব
দ্রুত ইরান যুদ্ধ শেষ করতে চান ট্রাম্প:ওয়াল স্ট্রিট জার্নালের খবর
ইইউতে বাংলাদেশের পোশাক রপ্তানি কমেছে ২৫ শতাংশ