বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু » ফিলিস্তিনে বসতি গড়া ইহুদিদের সহায়তা করছে ১১২ প্রতিষ্ঠান- জাতিসংঘ
ফিলিস্তিনে বসতি গড়া ইহুদিদের সহায়তা করছে ১১২ প্রতিষ্ঠান- জাতিসংঘ
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক:ফিলিস্তিনে অবৈধ ইহুদি বসতি গড়ে তোলার সঙ্গে প্রযুক্তি জায়ান্ট মটোরোলাসহ ১১২ প্রতিষ্ঠানের সম্পৃক্ততা খুঁজে পেয়েছে জাতিসংঘ।
এর মধ্যে ৯৪ কোম্পানি ইসরাইলের এবং বাকি ১৮টি যুক্তরাষ্ট্রসহ আরও ৫ দেশের। খবর আলজাজিরার।জাতিসংঘের মানবাধিকার কমিশন বুধবার ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর একটি তালিকা প্রকাশ করে, যারা পশ্চিমতীরে ব্যবসা-বাণিজ্য প্রসারের মাধ্যমে অবৈধ ইহুদি গড়ে তোলায় সহায়তা দিয়েছে।
ইসরাইলের বাইরে যুক্তরাষ্ট্র, ফ্রান্স, নেদারল্যান্ডস, লুক্সেমবার্গ, থাইল্যান্ড এবং যুক্তরাজ্যের ১৮টি জায়ান্ট করপোরেট কোম্পানি ইহুদি বসতি স্থাপনের সঙ্গে জড়িত। যার মধ্যে আছে যুক্তরাষ্ট্রভিত্তিক হোম-শেয়ারিংয়ের বিখ্যাত কোম্পানি এয়ারবিএনবির নামও।
ট্রাভেল বিজনেস কোম্পানি এক্সপেডিয়া, প্রযুক্তি জায়ান্ট মটোরোলা, ফুড মেকার কোম্পানি জেনারেল মিলের মতো মার্কিন প্রতিষ্ঠানগুলোর নাম আছে এ তালিকায়।এ ছাড়া অনেক নির্মাণ প্রতিষ্ঠান ইহুদি বসতি গড়ায় সহায়তা দিয়ে যাচ্ছে। যার মধ্যে আছে ফ্রান্সের এগিস রেইল, ব্রিটিশ কোম্পানি জেসি ব্যামফোর্ডও।
জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়, পশ্চিমতীরে প্রকিষ্ঠানগুলোর কার্যক্রম সুনির্দিষ্টভাবে মানবাধিকার লঙ্ঘন।সংস্থাটির মানবাধিকারবিষয়ক হাইকমিশনার মিশেল বাচলেট বলেন, বিষয়টি নিয়ে আমি উদ্বিগ্ন। এটি আরও খারাপের দিকে যাচ্ছে।জাতিসংঘের এই প্রতিবেদনকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিন সরকার। দেশটির পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল-মালিকি এটিকে ‘আন্তর্জাতিক আইনের বিজয়’ বলে আখ্যা দিয়েছেন।




বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস 