শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » এরদোগান পাকিস্তানে প্রার্থী হলে বিপুল ব্যবধানে জয়ী হবেন: ইমরান খান
এরদোগান পাকিস্তানে প্রার্থী হলে বিপুল ব্যবধানে জয়ী হবেন: ইমরান খান
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান যদি পাকিস্তান থেকে নির্বাচন করেন, তবে তিনি বড় ব্যবধানে জয়ী হবেন বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান।শুক্রবার ইসলামাবাদে এক যৌথ সংবাদ সম্মেলনে কথা বলেন দুই নেতা। এর আগে দুই দেশ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার জন্য সমঝোতা স্মারকে সই করেছে।-খবর ডন অনলাইনের
নিজের বক্তৃতায় ইমরান খান বলেন, আজকের সকালে দেয়া প্রেসিডেন্ট এরদোগানের ভাষণ পাকিস্তানি জনগণ ব্যাপক পছন্দ করেছেন।
দুই দিনের সফরে পাকিস্তানে রয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। তিনি কাশ্মীরে ভারতীয় নিপীড়ন নিয়েও সোচ্চার বক্তব্য রেখেছেন।
ইমরান খান বলেন, গত ছয় মাস ধরে ৮০ লাখ কাশ্মীরি ভারতীয় অবরোধের মধ্যে রয়েছেন। কাশ্মীরি নেতাদের কারাবন্দি করে রাখা হয়েছে।
তিনি জানান, তাদের কোনো অধিকার নেই, ভয়ের মধ্যে বসবাস করছেন। জাতিসংঘের প্রস্তাব অনুসারে কাশ্মীর হচ্ছে একটি বিতর্কিত ভূখণ্ড।
সমঝোতা স্মারক সইয়ের মাধ্যমে দুই দেশের মধ্যকার সম্পর্কের নতুন যুগ শুরু হয়েছে বলে মন্তব্য করেন ইমরান খান। তিনি বলেন, এই সহযোগিতায় দুই দেশই লাভবান হবে।
সিরীয় সীমান্ত হয়ে আসা সন্ত্রাসবাদ মোকাবেলায় তুরস্ককে সমর্থন করছে পাকিস্তান। ইমরান খান বলেন, রাজনীতি ও অর্থনীতির বাইরে আমাদের সহযোগিতা আরও অনেক দূর এগিয়ে যাবে।
সাবেক এই ক্রিকেট তারকা বলেন, আমাদের একটি উন্নত চলচ্চিত্র শিল্প দরকার। ইসলামবিদ্বেষ মোকাবেলায় আমরা সেক্ষেত্রে বিভিন্ন ধারনা বাড়াতে চেষ্টা করছি। যাতে চলচ্চিত্রে মুসলমানদের যেভাবে ভুলভাবে তুলে ধরা হচ্ছে, তার মোকাবেলা করতে পারি।
এরদোগান বলেন, তিন বছর পর আমি একটি সন্তোষজনক সফর করলাম পাকিস্তানে। এ দেশটাকে আমার দ্বিতীয় বাড়ি হিসেবেই দেখে আসছি।




বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস 