রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | স্বাস্থ্যকথা » করোনায় মৃতের সংখ্যা বেড়ে ১৬৬৫, আক্রান্ত ৬৮ হাজার
করোনায় মৃতের সংখ্যা বেড়ে ১৬৬৫, আক্রান্ত ৬৮ হাজার
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: চীনের হুবেই প্রদেশ থেকে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১৬শ’ ছাড়িয়েছে। এতে আক্রান্ত হয়েছে ৬৮ হাজারেরও বেশি। রবিবার চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন এ তথ্য জানিয়েছে। খবর আল-জাজিরারজাতীয় স্বাস্থ্য কমিশন জানিয়েছে, শনিবার পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৬৬৫ জনে দাঁড়িয়েছে, যা আগের দিনের চেয়ে ১৪২ জন বেশি। আর এতে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৮ হাজার ৫০০ জনে।
বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসে বাংলাদেশে এখন পর্যন্ত কাউকে আক্রান্ত হিসেবে পাওয়া যায়নি। তবে গত ৯ থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত সিঙ্গাপুরে মোট পাঁচ বাংলাদেশি প্রবাসী করোনাভাইরাস কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন।
গত ডিসেম্বরের শেষে চীনে এই ভাইরাসের উপস্থিতি নিশ্চিত হওয়ার পর থেকে দেশটিতে মৃতের সংখ্যা বেড়েই চলেছে। চীনের মূল ভূখণ্ডের বাইরে হংকং, ফিলিপাইন ও জাপানে একজন করে মোট তিনজন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। এছাড়া শনিবার ফ্রান্সে এক চীনা পর্যটকের মৃত্যু হয়েছে। যা এশিয়ার বাইরে ইউরোপে প্রথম কোনো করোনাভাইরাসের মৃত্যুর ঘটনা।




বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
জাতিসংঘের অধিবেশে আজ সভাপতি হিসেবে শপথ নেবেন ড. খলিলুর রহমান
কে হলেন জোহেইরি মোলা মিস” মিস ওয়ার্ল্ড ২০২৬ 