শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

BBC24 News
মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » আইন-আদালত | শিরোনাম | সাবলিড » ৬০ দিনের মধ্যে সব কারখানায় ব্রেস্ট ফিডিং কর্নার করার নির্দেশ
প্রথম পাতা » আইন-আদালত | শিরোনাম | সাবলিড » ৬০ দিনের মধ্যে সব কারখানায় ব্রেস্ট ফিডিং কর্নার করার নির্দেশ
১২৫৫ বার পঠিত
মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

৬০ দিনের মধ্যে সব কারখানায় ব্রেস্ট ফিডিং কর্নার করার নির্দেশ

---বিবিসি২৪নিউজ,আদালত প্রতিনিধি:পোশাকশিল্পসহ দেশের সব কল-কারখানায় ৬০ দিনের মধ্যে ব্রেস্ট ফিডিং বা বেবি কেয়ার কর্নার করার নির্দেশ দিয়েছেন আদালত।শ্রম সচিব ও শ্রম অধিদফতরের চেয়ারম্যানকে এ আদেশ বাস্তবায়ন করে দুই মাসের মধ্যে আদালতে প্রতিবেদন দিতে নির্দেশ দেয়া হয়েছে।

এক রিট মামলায় সম্পূরক এক আবেদনের শুনানি করে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার এ আদেশ দেন।

রিটে আবেদনকারীর পক্ষের আইনজীবী ইশরাত হাসান আদেশের পর বলেন, সরকার পরিচালিত-নিয়ন্ত্রিত বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, কর্মস্থল, হাসপাতাল, শপিংমল, বিমানবন্দর, বাসস্ট্যান্ড, রেলওয়ে স্টেশনের মতো জনসমাগমস্থলে ‘ব্রেস্ট ফিডিং কর্নার’ স্থাপনের পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেয়া হবে না- তা জানতে চেয়ে গত বছর একটি রুল জারি করেছিলেন হাইকোর্ট।

রুল জারির পর সম্প্রতি রেলওয়ে স্টেশন, বাসস্টেশন, বিমানবন্দরে ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের কাজ চলছে। কিন্তু গার্মেন্টসহ দেশের কল-কারখানাগুলোতে এ ব্যাপারে তেমন কোনো অগ্রগতি আমরা দেখছি না। অথচ গার্মেন্টস সেক্টরে কাজ করা নারী কর্মীদের অধিকাংশের বয়স ১৭ থেকে ৩১ বছর। তাদের বেশিরভাগেরই শিশু সন্তান রয়েছে।

এ ছাড়া গার্মন্টস, কল-কারখানায় ব্রেস্ট ফিডিং কর্নার বা বেবি কেয়ার স্থাপনের বিষয়ে নীতিমালাও রয়েছে, আইনি বাধ্যবাধকতা আছে। এ নিয়ে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী ক্ষোভ প্রকাশ করেছেন। তার পরও কাজ হচ্ছে না। ফলে সম্পূরক আবেদন করে নির্দেশনা চেয়েছিলাম।

সেই আবেদনের শুনানি করে হাইকোর্ট গার্মেন্টসসহ দেশের সব কল-কারখানায় দুই মাসের মধ্যে ব্রেস্ট ফিডিং ও বেবি কেয়ার কর্নার করার নির্দেশ দিয়েছেন।

৯ মাস বয়সী শিশু উমায়ের বিন সাদী ও তার মা ইশরাত জাহানের করা রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে গত বছরের ২৭ অক্টোবর ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনে রুল জারি করেছিলেন হাইকোর্ট।



আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না