বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল- পাকিস্তান
ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল- পাকিস্তান
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: রা’দ নামের বিমান থেকে একটি ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে পাকিস্তান। মঙ্গলবার পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, এ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা সফল হওয়ায় পাকিস্তান কৌশলগত যুদ্ধের ক্ষমতা বাড়াতে সক্ষম হবে।আইএসপিআর’র বিবৃতিতে আরো বলা হয়েছে, ক্ষেপণাস্ত্রটির পাল্লা ৬০০ কিলোমিটার। এর সাহায্যে পাকিস্তানি বিমান বাহিনী সমুদ্র এবং স্থলে হামলা চালাতে পারবে। ক্ষেপণাস্ত্রটিতে অত্যন্ত উন্নতমানের গাইডেন্স এবং নেভিগেশন সিস্টেম ব্যবহার করা হয়েছে, যার ফলে এ ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে খুবই নিখুঁতভাবে হামলা চালাতে পারবে।
পাকিস্তানের স্ট্র্যাটেজিক প্ল্যানস ডিভিশনের মহাপরিচালক ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষাকে তার দেশের যুদ্ধক্ষমতা বাড়িয়ে দেয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন। এছাড়া, পাকিস্তানের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী এবং জয়েন্ট চিফ অব স্টাফের চেয়ারম্যান ক্ষেপণাস্ত্রটির সফল পরীক্ষার প্রশংসা করেছেন। সূত্র: পার্স টুডে




বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস 