শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

BBC24 News
সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু » মাহাথির মোহাম্মদ হঠাৎ পদত্যাগ করলেন কেন?
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু » মাহাথির মোহাম্মদ হঠাৎ পদত্যাগ করলেন কেন?
১৪৩০ বার পঠিত
সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মাহাথির মোহাম্মদ হঠাৎ পদত্যাগ করলেন কেন?

---বিবিসি২৪নিউজ,আকবর আজাদ:মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ পদত্যাগ করেছেন, আর এর মধ্য দিয়ে গুজব ছড়িয়ে পড়েছে যে আনোয়ার ইব্রাহীমকে বাদ দিয়েই তিনি নতুন একটি কোয়ালিশন সরকার গঠন করতে যাচ্ছেন।প্রধানমন্ত্রীর দফতর থেকে পদত্যাগের খবর নিশ্চিত করলেও বিস্তারিত আর কিছু জানানো হয়নি।

২০১৮ সালে নির্বাচনে মাহাথির মোহাম্মদ ও আনোয়ার ইব্রাহীমের জোট জয়ী হয়ে সরকার গঠনের সময় মিস্টার ইব্রাহিমের কাছে পরবর্তীতে ক্ষমতা হস্তান্তর করা হবে এমন একটি বিষয়ে দুই নেতা একমত হয়েছিলেন।

তবে কখন মাহাথির মোহাম্মদ ক্ষমতা হস্তান্তর করবেন, সে সম্পর্কে তিনি পরিষ্কার করে কিছু বলেননি।

রোববারই মিস্টার আনোয়ার মিস্টার মাহাথির ও তাঁর দলের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ এনে বলেছিলেন যে তারা নতুন সরকার গঠনের পরিকল্পনা করছেন এবং সম্ভবত তা তাকে বাদ দিয়েই।এরপর সোমবারই পদত্যাগ করলেন ৯৪ বছর বয়সী প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ।

এখন তাঁর হঠাৎ পদত্যাগের পর পরবর্তী প্রধানমন্ত্রী কে হবেন, নাকি নতুন করে নির্বাচন হবে - সেই বিষয়টি এখনো পরিষ্কার হয়নি।বিশ্বের সবচেয়ে বেশী বয়সী প্রধানমন্ত্রী মাহাথির একই সাথে তাঁর রাজনৈতিক দল বারসাতু থেকেও পদত্যাগ করেছেন।

তিনি দলটির চেয়ারম্যান ছিলেন।

প্রকাশ্যে ও অপ্রকাশ্যে মাহাথির মোহাম্মদ ও আনোয়ার ইব্রাহীমের মধ্যকার দ্বন্দ্ব কয়েক দশক ধরে মালয়েশিয়ার রাজনীতিকে প্রভাবিত করে আসছে।

মাহাথির দীর্ঘদিন বারিসান ন্যাশনাল পার্টির সঙ্গে ছিলেন, এবং তিনি ১৯৮১ থেকে ২০০৩ সাল পর্যন্ত দেশটির প্রধানমন্ত্রীও ছিলেন।মিস্টার আনোয়ার তখন তাঁর ডেপুটি ছিলেন। কিন্তু পরে নেতৃত্বের দ্বন্দ্বের জের ধরে মিস্টার আনোয়ারকে ১৯৯৮ সালে বরখাস্ত করেন মাহাথির।

দুর্নীতি ও সমকামিতাসহ নানা অভিযোগে মিস্টার আনোয়ারকে দীর্ঘদিন জেলও খাটতে হয়েছে।কিন্তু বিস্ময়কর ভাবে মিস্টার মাহাথির গত নির্বাচনের আগে মিস্টার আনোয়ারের সঙ্গে হাত মেলান এবং পাকাতান হারাপান পার্টির সাথে যোগ দেন।

তখনকার প্রধানমন্ত্রী নজীব রাজ্জাকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে তাঁর সরকারকে উৎখাতের কথাও বলেছিলেন মাহাথির মোহাম্মদ।নির্বাচনে মাহাথির-আনোয়ার জোট জয় পায় এবং পরে মিস্টার আনোয়ারের কাছে ক্ষমতা হস্তান্তরের কথা বলে তখন প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন মাহাথির মোহাম্মদ।



এ পাতার আরও খবর

বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না