ডিজিএফআই এ নতুন ডিজি
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশ সেনাবাহিনীর উচ্চ পর্যায়ে রদবদলে প্রতিরক্ষা গোয়েন্দা মহা-পরিদপ্তরের (ডিজিএফআই) মহাপরিচালকসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদে পরিবর্তন এসেছে, যাতে বেশ কয়েকজন দুই তারকা জেনারেল পেয়েছেন নতুন দায়িত্ব।ডিজিএফআইয়ের নতুন মহাপরিচালক হয়েছেন মেজর জেনারেল মো. সাইফুল আলম যিনি বগুড়ায় একাদশ পদাতিক ডিভিশনের নেতৃত্ব দিয়ে আসছিলেন। নতুন দায়িত্বে তিনি হবেন মেজর জেনারেল মো. সাইফুল আবেদীনের উত্তরসূরি।ঢাকা সেনানিবাসের কচুক্ষেতে ডিজিএফআই এর ১৪ তলা ভবনে গত তিন বছর দায়িত্ব পালন শেষে মেজর জেনারেল সাইফুল আবেদীনকে গুরুত্বপূর্ণ নবম পদাতিক ডিভিশনের জিওসি করে পাঠানো হয়েছে সাভারে।ি
সাভারের জিওসি হিসেবে দায়িত্ব পালন করে আসা মেজর জেনারেল আকবর পেয়েছেন মিরপুরে ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের (ডিএসসিএসসি) কমান্ড্যান্টের দায়িত্ব। সেখানে তিনি মেজর জেনারেল এনায়েত উল্লাহর স্থলাভিষিক্ত হচ্ছেন।
মেজর জেনারেল এনায়েত উল্লাহকে সেনা সদরদপ্তরে পাঠানো হয়েছে অ্যাডজুট্যান্ট জেনারেলের দায়িত্ব দিয়ে। আর ওই পদে এতদিন দায়িত্ব পালন করে আসা মেজর জেনারেল হুমায়ুন কবির যশোরে সেনাবাহিনীর ৫৫তম পদাতিক ডিভিশনের জিওসির দায়িত্ব পেয়েছেন।





বিডিআর হত্যা মামলায় প্রথমবার আসামি হচ্ছেন শেখ হাসিনা
২২০৮টি রাজনৈতিক মামলা প্রত্যাহারের অনুমোদন:স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের।
পদত্যাগ করলেন বিচারপতি মামনুন রহমান ও নাইমা হায়দার
অন্তর্বর্তী সরকারের আমলেও কেনো হলো না সাগর-রুনি হত্যার বিচার
আন্তর্জাতিক আদালতে গণহত্যা প্রমাণ করতে পারেনি গাম্বিয়া, দাবি মিয়ানমারের
জাতিসংঘের আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার শুনানি শুরু
বাংলাদেশে ২৬তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন জুবায়ের রহমান চৌধুরী
বাংলাদেশে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেলেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী
জুলাই আন্দোলনে নিহত ১৮২ মরদেহ উত্তোলন করা হবে
টিউলিপের ২, রেহানার ৭ ও হাসিনার ৫ বছর কারাদণ্ড 