শিরোনাম:
●   ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ●   স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের ●   ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ●   মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি ●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ঢাকা, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩

BBC24 News
শনিবার, ২৯ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু » ইরানে করোনাভাইরাসে নিহত ২১০
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু » ইরানে করোনাভাইরাসে নিহত ২১০
১১৯১ বার পঠিত
শনিবার, ২৯ ফেব্রুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ইরানে করোনাভাইরাসে নিহত ২১০

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ইরানে ২১০ জন নিহত হয়েছেন। দেশটির বিভিন্ন হাসপাতালের উদ্ধৃতি দিয়েছে বিবিসি পারসিয়ান এমন খবর দিয়েছে।মৃত্যুর সংখ্যায় কুয়ামের পরেই রয়েছে রাজধানী তেহরান। ইরানের এমপি গোলামআলী জাফরাজাদেহ ইমেনাবাদি শুক্রবার বলেন, উত্তর ইরানে তার শহর রাশতের বিভিন্ন কবরস্থান থেকে ভয়ঙ্কর সংখ্যা মৃত্যুর খবর তার কাছে এসেছে।-খবর আল-আরাবিয়াহ

এদিকে প্রাণঘাতী করোনাভাইরাস (কভিড-১৯) আতঙ্কে জুমার নামাজ পড়েনি ইরানের অধিকাংশ মানুষ। শুক্রবার দেশটির জুমার নামাজের বেশির ভাগ জামাত বাতিল করা হয়।

রাজধানী তেহরানসহ দেশটির ৩১টি প্রদেশের ২৩টির প্রাদেশিক রাজধানী শহরে জামাত বাতিল ঘোষণা করে দেশটির কর্তৃপক্ষ। প্রদেশগুলোর মধ্যে রয়েছে সর্বাধিক করোনাপীড়িত পবিত্র নগরী কোম ও মাশাদ। করোনার মোকাবেলায় ইতিমধ্যে ব্যাপক প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়েছে তেহরান। তারই অংশ হিসেবে জুমার নামাজ বাতিল করা হয়। এছাড়া দেশটির কারাগারগুলোতে বেশকিছু বন্দিকেও মুক্তি দেয়ার কথা ভাবছে কর্মকর্তারা। ইরানের রাষ্ট্রীয় চ্যানেল প্রেস টিভির বরাত দিয়ে রয়টার্স ও আলজাজিরা এ খবর দিয়েছে।

কভিড-১৯-এ ইরানে মৃতের সংখ্যা দ্রুতই বাড়ছে। এখন পর্যন্ত ৩৪ জনের মৃত্যু হয়েছে। মৃতদের তালিকায় শীর্ষ ধর্মীয় নেতা ও ভ্যাটিকানে ইরানের সাবেক রাষ্ট্রদূত হাদি খোসরোশাহিও রয়েছেন।

আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮৮ জনে। এর মধ্যে ৬৪ জন তেহরানে। আক্রান্তদের মধ্যে ভাইস প্রেসিডেন্ট মাসৌমেহ এবতেকারসহ অন্তত ৭ শীর্ষ সরকারি কর্মকর্তা রয়েছেন।

প্রেসিডেন্ট হাসান রুহানি নারীবিষয়ক ডেপুটি ও ইরানের সবচেয়ে উচ্চপদস্থ নারী কর্মকর্তা তিনি। বৃহস্পতিবার তার আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়।

তবে শারীরিক অবস্থা আশঙ্কাজনক না হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করানো হয়নি। উপস্বাস্থ্যমন্ত্রী ইরাজ হারিরচি জানান, শেষ ২৪ ঘণ্টায় নতুন করে ১০৬ জন আক্রান্ত হয়েছেন।

ভাইরাসটির মোকাবেলায় ইতিমধ্যে স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিয়েছে ইরান সরকার। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় সব ধরনের সাংস্কৃতিক ও ক্রীড়া অনুষ্ঠান আপাতত বন্ধ রাখা হবে বলে জানিয়েছে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র কিয়ানুশ জাহানপোরের বরাত দিয়ে ইরনা জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সব ধরনের গণজমায়েত বন্ধ থাকবে। তিনি বলেন, নতুন করোনাভাইরাস সংক্রমণের চিকিৎসায় আগামী সপ্তাহে অন্তত ১৫টি মেডিকেল ল্যাব চালু করা হবে। করোনার কারণে আর্থিক মন্দার কবলে পড়তে যাচ্ছে বিশ্ব।

২০০৮ সালে বৈশ্বিক মন্দার পর শুক্রবার বিভিন্ন দেশের শেয়ারবাজারগুলোতে সবচেয়ে ভয়াবহ দরপতন ঘটেছে। রয়টার্স জানিয়েছে, আন্তর্জাতিক ভ্রমণ আর সরবরাহ ব্যবস্থায় সংকট দেখা দেয়ায় ধারণা করা হচ্ছে মন্দার কবলে পড়তে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলো।

বৃহস্পতিবার মার্কিন শেয়ারবাজারে সূচক পড়েছে ৪ শতাংশ। শুক্রবার পতনের রাস্তা ধরে এশিয়ার শেয়ারবাজারও। নেতিবাচক প্রভাব পড়েছে বৈশ্বিক পর্যটন খাতেও।

২ হাজার ২০০ কোটি ডলার ক্ষতির সম্ভাবনার মুখে পড়েছে এ খাত। বিশ্বজুড়ে করোনাভাইরাসে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৮০৫ জন, আক্রান্ত ৮০ হাজার ৩২০ জন। এর মধ্যে শুধু চীনেই আক্রান্ত ৭৮ হাজার ৪৯৭ জন, মারা গেছেন ২ হাজার ৭৪৪ জন। বিশ্বের অন্তত ৪৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী এ ভাইরাস। বুধবার প্রথমবারের মতো নতুন আক্রান্তের সংখ্যায় চীনকে ছাড়িয়ে গেছে দক্ষিণ কোরিয়া।



এ পাতার আরও খবর

ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব
ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস
ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প
ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয় ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ইরানের একটি ‘ভালো’ চুক্তিতে পৌঁছানোর সুযোগ আছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ইরানের একটি ‘ভালো’ চুক্তিতে পৌঁছানোর সুযোগ আছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
সন্তান জন্ম দিয়ে মার্কিন নাগরিকত্ব জন্য আসে’, ট্রাম্পের খোঁচার কড়া জবাব দিলো ভারত সন্তান জন্ম দিয়ে মার্কিন নাগরিকত্ব জন্য আসে’, ট্রাম্পের খোঁচার কড়া জবাব দিলো ভারত
পদত্যাগ করলেন ট্রাম্পের শ্রমমন্ত্রী পদত্যাগ করলেন ট্রাম্পের শ্রমমন্ত্রী
বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মোকাবিলা সবাইকে সচেতন হতে হবে: আন্তর্জাতিক ধরিত্রী দিবসে মহাসচিবের আহবান বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মোকাবিলা সবাইকে সচেতন হতে হবে: আন্তর্জাতিক ধরিত্রী দিবসে মহাসচিবের আহবান
ইরানে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের খবরে ক্ষোভে চিৎকার করতেন ট্রাম্প ইরানে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের খবরে ক্ষোভে চিৎকার করতেন ট্রাম্প
ইরান চুক্তিতে রাজি না হলে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ইরান চুক্তিতে রাজি না হলে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

আর্কাইভ

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প