শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
BBC24 News
রবিবার, ১ মার্চ ২০২০
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » শপথ নিলেন মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী- মুহিদ্দীন ইয়াসিন
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » শপথ নিলেন মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী- মুহিদ্দীন ইয়াসিন
১৪৪৯ বার পঠিত
রবিবার, ১ মার্চ ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শপথ নিলেন মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী- মুহিদ্দীন ইয়াসিন

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক:অবশেষে মালয়েশিয়ার রাজনৈতিক অচলাবস্থার অবসান ঘটেছে। অষ্টম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন মুহিদ্দীন ইয়াসিন। রোববার সকালে শপথ নিয়েছেন তিনি। শনিবার মালয়েশিয়ার প্রভাবশালী এই নেতাকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন দেশটির রাজা সুলতান আবদুল্লাহ সুলতান আহমাদ শাহ।

গত ২৪ ফেব্রুয়ারি আকস্মিকভাবে পদত্যাগের ঘোষণা দেন প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। তবে প্রধানমন্ত্রী নিয়োগ ও মন্ত্রিসভা গঠনের আগ পর্যন্ত তাকে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছিলেন রাজা সুলতান আবদুল্লাহ সুলতান আহমাদ শাহ।

এর আগে মাহাথিরের সরকারে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন মুহিদ্দীন ইয়াসিন। প্রধানমন্ত্রী পদে প্রার্থী করতে সাবেক উপ-প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহীমের দল পিকেআরের ১১ জন আইনপ্রণেতা তাকে সমর্থন দিয়েছেন। প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে মুহিদ্দীনের নাম এর আগেই ঘোষণা করেছিল মাহাথিরের দল মালয়েশিয়ার ইউনাইটেড আদিবাসী পার্টি (বারসাতু)।

এদিকে, পদত্যাগের পর গত বৃহস্পতিবার মাহাথির এক ঘোষণায় জানান, যথেষ্ট সমর্থন পেলে আবারও প্রধানমন্ত্রী পদে ফিরতে রাজি আছেন তিনি। প্রধানমন্ত্রী হিসেবে ২০১৮ সালে ক্ষমতা গ্রহণের সময় মাহাথির জানিয়েছিলেন যে, তিনি দু’বছর পরই ক্ষমতা ছেড়ে দেবেন। সে অনুযায়ীই গত সোমবার পদত্যাগ করেন তিনি।

তবে আবারও প্রধানমন্ত্রী হওয়ার ইচ্ছা পোষণ করায় মাহাথিরের প্রতি ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন তার জোটসঙ্গী আনোয়ার ইব্রাহিম। এর আগে জোটের পক্ষ থেকে ইব্রাহিমকেই পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করা হয়। শুক্রবার পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ আরিফ ইউসুফও মাহাথিরের সঙ্গে ভিন্নমত পোষণ করেন। আর মাহাথিরের নিজের দল বারসাতুর চেয়ারম্যান মুহিউদ্দিন ইয়াসিনকে প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে ঘোষণা করেন।

ফলে দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী কে হচ্ছেন তা নিয়ে গুঞ্জন শুরু হয়। অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে প্রধানমন্ত্রী হিসেবে মুহিদ্দীন ইয়াসিনের নাম ঘোষণা করা হয়।

এর আগে রাজা সুলতান আবদুল্লাহ সুলতান আহমাদ শাহ প্রধানমন্ত্রী বাছাইয়ে পার্লামেন্টের ২২২ এমপির সাক্ষাৎকার নেন। বিগত দুই দশক ধরেই ক্ষমতার লড়াইয়ে মুখোমুখি ছিলেন মাহাথির মোহাম্মদ ও আনোয়ার ইব্রাহীম।

মাহাথির মোহাম্মদ পদত্যাগ করলে মালয়েশিয়ার পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার কথা ছিল আনোয়ার ইব্রাহিমের। কিছুদিন ক্ষমতায় থেকে আনোয়ার ইব্রাহীমের হাতে ক্ষমতা অর্পণ করবেন এমন প্রতিশ্রুতি দিলেও তা রক্ষা করতে পারেননি মাহাথির।



এ পাতার আরও খবর

বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না