শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
BBC24 News
রবিবার, ১ মার্চ ২০২০
প্রথম পাতা » আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » শ্রিংলা আসছেন মোদির সফর চূড়ান্ত করতে
প্রথম পাতা » আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » শ্রিংলা আসছেন মোদির সফর চূড়ান্ত করতে
১০৩৩ বার পঠিত
রবিবার, ১ মার্চ ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শ্রিংলা আসছেন মোদির সফর চূড়ান্ত করতে

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক:ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আসন্ন সফর চূড়ান্ত করতে দুই দিনের সফরে আগামীকাল সোমবার ঢাকায় আসছেন দেশটির পররাষ্ট্রসচিব হর্ষ বর্ধন শ্রিংলা। গত জানুয়ারি মাসে ভারতের পররাষ্ট্রসচিব হিসেবে দায়িত্ব নেওয়ার পর শ্রিংলার এটিই প্রথম বাংলাদেশ সফর। ২০১৬ সালের জানুয়ারি থেকে ২০১৯ সালের জানুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত তিনি বাংলাদেশে ভারতের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।আগামী ১৭ই মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিত থাকার কথা রয়েছে। সেই অনুষ্ঠানে মোদির অংশগ্রহণ, বাংলাদেশে মোদির কর্মসূচি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের বিষয়ে আলোচনা করতে ভারতের পররাষ্ট্রসচিব শ্রিংলা ঢাকা আসছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সূত্র মতে, এ সফরের শুরুতেই আগামীকাল সকালে ঢাকায় একটি হোটেলে বাংলাদেশ-ভারত সম্পর্ক বিষয়ে সেমিনারে বক্তব্য দিবেন ভারতের পররাষ্ট্রসচিব। এরপর পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে তাঁর বৈঠক করার কথা রয়েছে। সফর শেষে পরদিন মঙ্গলবার তিনি ভারতে ফিরে যাবেন।

এদিকে মোদির সম্ভাব্য ঢাকা সফর নিয়ে গত কয়েক মাস ধরেই দুই দেশের মধ্যে আলোচনা চলছে। ভারতে বাংলাদেশের হাইকমিশনার মুহাম্মদ ইমরান গত ২১ ফেব্রুয়ারি ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. সুব্রামানিয়াম জয়শঙ্করের সঙ্গে সাক্ষাৎকালে মোদির আসন্ন সফর বিষয়ে আলোচনা করেন। সে সময় বঙ্গবন্ধুকে বিশ্ব নেতা হিসেবে অভিহিত করে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারতের জনগণ বঙ্গবন্ধুকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে।

কূটনৈতিক সূত্রগুলো বলছে, শীর্ষ নেতাদের সফর ও বৈঠক ঘিরে অতীতে বিভিন্ন সময় নেওয়া সিদ্ধান্তগুলো বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করা হয়। মোদির আসন্ন ঢাকা সফরেও তাই হবে। শীর্ষ বৈঠকে দুই দেশের নেতারা সম্পর্ক আরো জোরদার করার দিকনির্দেশনা দেবেন। বাংলাদেশের পক্ষ থেকে তিস্তাসহ ঝুলে থাকা পানিবণ্টন চুক্তিগুলোর ব্যাপারে আগ্রহ থাকবে।



এ পাতার আরও খবর

বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না