শিরোনাম:
●   জেফ্রি এপস্টিন অধ্যায় ছেড়ে আমেরিকার এগিয়ে যাওয়া উচিত: ট্রাম্প ●   নবনির্বাচিত এমপিদের এবার শপথ পড়াবেন সিইসি ●   বাংলাদেশের জন্য ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত, পাকিস্তানের প্রধানমন্ত্রী ●   বাংলাদেশে ক্যান্টনমেন্টে ব্যক্তিগত অস্ত্র বা গানম্যান নেওয়ার বিষয়ে বিধান কী? ●   বিএনপি সবদিক দিয়ে ব্যর্থ হয়ে জামায়াতের ওপর আক্রমণ করছে: গোলাম পরওয়ার ●   জামায়াতে ইসলামী এখন নতুন জালেমের ভূমিকায় আবির্ভাব হয়েছে: তারেক রহমান ●   নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বৈঠক করলেন মার্কিন রাষ্ট্রদূত ●   চীন-যুক্তরাষ্ট্র-জাপানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তিগুলো চলমান প্রক্রিয়া : নিরাপত্তা উপদেষ্টা ●   নারীর নেতৃত্ব কোরআনের পরিপন্থী: জামায়াতের মহিলা সেক্রেটারি ●   নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার
ঢাকা, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২

BBC24 News
বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২০
প্রথম পাতা » শিরোনাম | সাবলিড » সব প্রকল্প ঠিক সময়ে শেষ হবে- পররাষ্ট্রমন্ত্রী
প্রথম পাতা » শিরোনাম | সাবলিড » সব প্রকল্প ঠিক সময়ে শেষ হবে- পররাষ্ট্রমন্ত্রী
৮১৬ বার পঠিত
বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সব প্রকল্প ঠিক সময়ে শেষ হবে- পররাষ্ট্রমন্ত্রী

---বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক:করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে ’একটু বাধাগ্রস্ত’ হলেও পদ্মা সেতুসহ বিভিন্ন চীনা প্রকল্পের কাজ ‘ঠিক সময়েই’ শেষ হবে বলে বাংলাদেশকে আশ্বস্ত করেছে সেদেশের সরকার।পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন আজ রাজধানীতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা বলেন।

তিনি বলেন, ”আমার সঙ্গে তাদের (চীনের) পররাষ্ট্রমন্ত্রী ও কাউন্সিলর উয়াংয়ের টেলিফোনে আলাপ হয়েছে। উনি বলেছেন, টেম্পোরারি অনেকে (প্রকল্প সংশ্লিষ্ট চীনা কর্মী) আসতে পারতেছে না। বলেছেন যে, এটাতে কোনো অসুবিধা নাই। যখন অবস্থা ইমপ্রুভ করবে, তখন আমরা ডাবল এফোর্ট দিয়ে… অল প্রজেক্টস অন টাইম শেষ হবে।

গত ৩১ ডিসেম্বর মধ্য চীনের হুবেই প্রদেশের উহান শহরে যে নতুন করোনাভাইরাসের সংক্রমণ দেখা দিয়েছিল, তা এখন বিশ্বের সবচেয়ে বড় মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে।

এরই মধ্যে এ রোগে আক্রান্তের সংখ্যা ৯৪ হাজার ছাড়িয়েছে, মৃত্যু হয়েছে সোয়া তিন হাজার মানুষের। এদের অধিকাংশই চীনের নাগরিক হলেও এ রোগটি ইতোমধ্যে বিশ্বের ৭৫টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে।

নতুন এ করোনাভাইরাস নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ‘বৈশ্বিক সতর্কতা’ জারি করার পর ফেব্রুয়ারির প্রথম দিকে চীনা নাগরিকদের অন অ্যারাইভাল ভিসা স্থগিত করে বাংলাদেশ সরকার।

বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার হিসাবে চীনাদের অংশগ্রহণ রয়েছে পদ্মা সেতু, পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র, বাস-র‌্যাপিড ট্রানজিট (বিআরটি), কর্ণফুলী টানেলসহ অনেক বড় প্রকল্পে।

এসব প্রকল্পের কাজে গতি আনার স্বার্থে বুধবার অন-অ্যারাইভাল ভিসা বন্ধের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানান ঢাকায় চীনা রাষ্ট্রদূত লি জিমিং। চীন থেকে ভাইরাস ছড়ানোর বিষয়টি এখনও নিশ্চিত নয়- এমন বক্তব্য তিনি এর আগে দিয়েছিলেন।

রাষ্ট্রদূতের ওই বক্তব্যের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, “তথ্যটা আমার কাছে বেখাপ্পা লাগছে। কারণ আমরা দেখেছি অধিকাংশ লোক (আক্রান্ত ও মৃত) উহান এবং হুবেই প্রদেশের। অন্যান্য দেশে একটা দুইটা করে হচ্ছে। অন্য দেশের মধ্যে সাউথ কোরিয়া, ইতালি আর ইরানের খবর আপনাদের মাধ্যমে শুনেছি।

”সুতরাং উনি যে বক্তব্য দিয়েছেন, আমি ঠিক জানি না, উনি কোন প্রেক্ষিতে বললেন। আমরাতো দেখি, হাজার হাজার লোক উহান থেকেই হয়েছে। ওটাকে আমরা বলি, এপিসেন্টার অব করোনাভাইরাস।”

করোনাভাইরাস থেকে রক্ষা পেতে চীনসহ চার দেশের অন-অ্যারাইভাল ভিসা বন্ধের পক্ষে যুক্তি দিয়ে মোমেন বলেন, “আমরা নিরুৎসাহিত করতেছি সবাইকে, এ অবস্থায় যাতে আমাদের দেশে না আসে। আর কারও যদি নেহাত আসতে হয়, প্রথমে টেস্ট করে মেডিকেল সার্টিফিকেট দিয়ে দেখাবে যে, তার করোনাভাইরাস নেগেটিভর‌্য

বাংলাদেশে আসার জন্য টিকেট কাটা যাত্রীদের ফ্লাইটে ওঠার আগেই পরীক্ষা করে দেখতে এয়ারলাইন্সগুলোকে অনুরোধ করা হয়েছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।

এর কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, “আমাদের দেশের লোকদের রক্ষা করার জন্য… কারণ আমার দেশের লোকতো অনেক। যদিও আমরা প্রস্তুত, তবুও অনেক সংখ্যক হলেতো মুশকিল।



এ পাতার আরও খবর

বাংলাদেশে ক্যান্টনমেন্টে ব্যক্তিগত অস্ত্র বা গানম্যান নেওয়ার বিষয়ে বিধান কী? বাংলাদেশে ক্যান্টনমেন্টে ব্যক্তিগত অস্ত্র বা গানম্যান নেওয়ার বিষয়ে বিধান কী?
বিএনপি সবদিক দিয়ে ব্যর্থ হয়ে জামায়াতের ওপর আক্রমণ করছে: গোলাম পরওয়ার বিএনপি সবদিক দিয়ে ব্যর্থ হয়ে জামায়াতের ওপর আক্রমণ করছে: গোলাম পরওয়ার
জামায়াতে ইসলামী এখন নতুন জালেমের ভূমিকায় আবির্ভাব হয়েছে: তারেক রহমান জামায়াতে ইসলামী এখন নতুন জালেমের ভূমিকায় আবির্ভাব হয়েছে: তারেক রহমান
নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বৈঠক করলেন মার্কিন রাষ্ট্রদূত নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বৈঠক করলেন মার্কিন রাষ্ট্রদূত
নারীর নেতৃত্ব কোরআনের পরিপন্থী: জামায়াতের মহিলা সেক্রেটারি নারীর নেতৃত্ব কোরআনের পরিপন্থী: জামায়াতের মহিলা সেক্রেটারি
নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার
সচিবালয়ে নির্বাচিত সরকারের অপেক্ষায় প্রশাসন সচিবালয়ে নির্বাচিত সরকারের অপেক্ষায় প্রশাসন
বাংলাদেশে জানুয়ারিতে মব-গণপিটুনিতে নিহত বেড়েছে দ্বিগুণ: এমএসএফ বাংলাদেশে জানুয়ারিতে মব-গণপিটুনিতে নিহত বেড়েছে দ্বিগুণ: এমএসএফ
সাউথ আফ্রিকা থেকে ইসরায়েলের শীর্ষ কূটনীতিককে বহিষ্কার সাউথ আফ্রিকা থেকে ইসরায়েলের শীর্ষ কূটনীতিককে বহিষ্কার
ট্রাম্পের হুমকির জবাবে ইরান বলল ‘প্রস্তুত’ ট্রাম্পের হুমকির জবাবে ইরান বলল ‘প্রস্তুত’

আর্কাইভ

বাংলাদেশে ক্যান্টনমেন্টে ব্যক্তিগত অস্ত্র বা গানম্যান নেওয়ার বিষয়ে বিধান কী?
বিএনপি সবদিক দিয়ে ব্যর্থ হয়ে জামায়াতের ওপর আক্রমণ করছে: গোলাম পরওয়ার
জামায়াতে ইসলামী এখন নতুন জালেমের ভূমিকায় আবির্ভাব হয়েছে: তারেক রহমান
নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বৈঠক করলেন মার্কিন রাষ্ট্রদূত
নারীর নেতৃত্ব কোরআনের পরিপন্থী: জামায়াতের মহিলা সেক্রেটারি
নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার
সচিবালয়ে নির্বাচিত সরকারের অপেক্ষায় প্রশাসন
বাংলাদেশে জানুয়ারিতে মব-গণপিটুনিতে নিহত বেড়েছে দ্বিগুণ: এমএসএফ
সাউথ আফ্রিকা থেকে ইসরায়েলের শীর্ষ কূটনীতিককে বহিষ্কার
ট্রাম্পের হুমকির জবাবে ইরান বলল ‘প্রস্তুত’