বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২০
প্রথম পাতা » আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » একদিনে ১৮০ সিরিয়ান সেনা হত্যা করল তুরস্ক
একদিনে ১৮০ সিরিয়ান সেনা হত্যা করল তুরস্ক
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক:গত ২৪ ঘণ্টায় উত্তর-পশ্চিম সিরিয়ার ইদলিবে ১৮০ সিরিয়ান সেনা সদস্যকে হত্যার দাবি করেছে তুরস্ক।দেশটির জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় বৃহস্পতিবার জানায়, অপারেশন স্প্রিং শিল্ডের আওতায় আসাদবাহিনীর সেনাসদস্যদের হত্যা, সামরিক যান ও অস্ত্র ধ্বংস করা হয়েছে। খবর ইয়েনি শাফাকের।
বিবৃতিতে বলা হয়, আকাশ ও স্থলপথে তুরস্কের সামরিক বাহিনীর অভিযান সফলভাবে চলছে।
গত ২৪ ঘণ্টায় চারটি ট্যাংক, পাঁচটি মাল্টি রকেট সিস্টেম, দুটি মেশিনগান বহনকারী যান, দুটি সাজোঁয়া যান, তিনটি এন্টি ট্যাংক উইপন, আটটি সামরিক যান ধ্বংস করা হয়েছে। এতে আরও যোগ করা হয়, আসাদ সরকারের ১৮৪ জন সেনা সদস্যকে হত্যা করা হয়।
গত ফেব্রুয়ারিতে সিরিয়ার ইদলিবে আসাদ বাহিনীর বিমান হামলায় ৩৪ তুর্কি সেনা নিহত হওয়ার ঘটনায় গত ১ মার্চ তুরস্ক অপারেশন স্প্রিং শিল্ড পরিচালনা ঘোষণা দেয়। আসাদ সরকার ও তার জোট ২০১৮ সালের যুদ্ধবিরতি চুক্তির শর্ত ভঙ্গ করে ও ইদলিবের নিরাপদ অঞ্চলে হামলা চালায়। এ সব হামলায় এখন পর্যন্ত তুরস্ক ৩৭ লাখের বেশি শরণার্থী আশ্রয় দিয়েছে।




কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা
যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা
বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কেন- নজর রাখছে ভারত’
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?
সৌদি আরবের যুদ্ধে- হুথিদের বিরুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান?
স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা 