বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২০
প্রথম পাতা » আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » ১৭ মার্চ ঢাকায় আসছেন নরেন্দ্র মোদি
১৭ মার্চ ঢাকায় আসছেন নরেন্দ্র মোদি
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক:মুজিব শতবর্ষের অনুষ্ঠানে যোগ দিতে ১৭ মার্চ ঢাকায় আসার কথা নিশ্চিত করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে এ কথা নিশ্চিত করা হয়েছে।ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রাভিশ কুমার জানান, পর্যায়ক্রমে প্রধানমন্ত্রী মোদির সফর সম্পর্কে বিস্তারিত তথ্য জানানো হবে। তবে আপাতত বেলজিয়ামের সফর স্থগিত করা হয়েছে।
তিনি বলেন, ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে ভারতের শীর্ষ সম্মেলনে যোগ দিতে ১৩ মার্চ বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে যাওয়ার কথা ছিল মোদির। এই সফর স্থগিতের জন্য করোনা ভাইরাসের প্রাদুর্ভাবকে দায়ী করেছে নয়াদিল্লি।
এর আগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে অতিথি হিসেবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা আসার কথা নিশ্চিত জানিয়েছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন।
এছাড়াও তিনি বলেছিলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফরে সরকারের পক্ষ থেকে পূর্ণ নিরাপত্তা দেবে সরকার। মোদির সফর ঘিরে কোনো অপ্রীতিকর ঘটনার সম্ভাবনা দেখা দিলে সরকার সেটা নিয়ন্ত্রণের ক্ষমতা রাখে।




ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব
স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ 