শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

BBC24 News
শনিবার, ৭ মার্চ ২০২০
প্রথম পাতা » জেলার খবর | প্রিয়দেশ » বিয়েবাড়ির নৌকাডুবি: ২ লাশ উদ্ধার, বউসহ নিখোঁজ ৩০
প্রথম পাতা » জেলার খবর | প্রিয়দেশ » বিয়েবাড়ির নৌকাডুবি: ২ লাশ উদ্ধার, বউসহ নিখোঁজ ৩০
১১০৩ বার পঠিত
শনিবার, ৭ মার্চ ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিয়েবাড়ির নৌকাডুবি: ২ লাশ উদ্ধার, বউসহ নিখোঁজ ৩০

---বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক:রাজশাহীর পদ্মায় বিয়েবাড়ির দুটি নৌকাডুবির ঘটনায় আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের নাম মনি খাতুন (৪২)।শনিবার সকালে জেলার চারঘাট এলাকায় মনি খাতুনের বোরকা পরা মরদেহ নদীতে ভেসে ওঠে। নিহত মনি কনে সুইটি খাতুনের চাচি। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো দুজনে।

এর আগে শুক্রবার সন্ধ্যায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসাপাতালে মরিয়ম খাতুন (৬) নামে এক শিশু মারা গেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এদিকে উদ্ধারকাজে যোগ দিতে সকালে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) পাঁচ সদস্যের একটি দল ঢাকা থেকে রাজশাহী পৌঁছেছে। রাজশাহী মহানগরীর শ্রীরামপুর এলাকার বিপরীতে মাঝপদ্মায় যেখানে নৌকা দুটি ডুবেছে সেখানেই তারা উদ্ধার কাজ শুরু করেছেন।

কিছুটা দূরে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন ফায়ার সার্ভিসের ডুবুরি দল। ভাটিতে চারঘাট এলাকায় ফায়ার সার্ভিসের আরেকটি দল উদ্ধার তৎপরতা চালাচ্ছেন। স্পিডবোট নিয়ে ঘুরছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরাও।

পদ্মার ওপারে রাজশাহীর পবা উপজেলার চরখিদিরপুরে বৌ-ভাতের অনুষ্ঠান শেষে বর বউকে নিয়ে এপারে ফিরছিলেন কনেপক্ষের স্বজনরা। সন্ধ্যা ৭টার দিকে মাঝপদ্মায় নৌকা দুটি ডুবে যায়। এরপর বরসহ ১২ জন উদ্ধার হন। তবে কনেকে এখন পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি।

এদিকে শুক্রবার সন্ধ্যায় আহতদের মধ্যে মরিয়ম নামে এক শিশুকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। এখন পর্যন্ত ঠিক কতজন নিখোঁজ রয়েছেন তা নিশ্চিত নয় ফায়ার সার্ভিস। কনের বাড়ি রাজশাহী শহরসংলগ্ন পবা উপজেলার ডাঙেরহাট এলাকায়।

উদ্ধার হওয়ার পর রানা নামের এক যুবকের ভাষ্যমতে, দুটি নৌকা পাশাপাশি আসছিলো। প্রথমে একটি নৌকার তলা ফেটে পানি উঠতে শুরু করে। এতে নৌকাটি ডুবে যায়। এ সময় এই নৌকার যাত্রীদের অপর আরেকটি নৌকায় নেয়া হচ্ছিল। তখন অতিরিক্ত যাত্রীর চাপে এ নৌকাটিও ডুবে যায়।

এখনও অন্তত ৩০ জন নিখোঁজ রয়েছেন বলে ধারণা করছেন রানা।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের রাজশাহী সদর স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আব্দুর রউফ শনিবার সকালে বলেন, নিখোঁজের সংখ্যা কেউ বলছেন ৩০ জন, আবার কেউ বলছেন ৩৫।

আসলে কতজন যে নিখোঁজ হয়েছেন তা আমরা নিশ্চিত নই। আমাদের উদ্ধার তৎপরতা চলছে। একটা রাত যেহেতু পার হয়ে গেছে এখন নদীর ভাটিতে মরদেহ ভেসে উঠবে। সে জন্য ভাটিতেও আমাদের দল কাজ করছে।



আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না