শনিবার, ৭ মার্চ ২০২০
প্রথম পাতা » আইন-আদালত | শিরোনাম | সাবলিড » গোপনে হাইকোর্ট থেকে জামিন নিলেন জি কে শামীম
গোপনে হাইকোর্ট থেকে জামিন নিলেন জি কে শামীম
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক: ক্যাসিনোকাণ্ড ও টেন্ডারবাজির ঘটনায় গ্রেফতার আলোচিত ঠিকাদার জি কে শামীম দুই মামলায় হাইকোর্ট থেকে ছয় মাসের জামিন পেয়েছেন। অত্যন্ত গোপনীয়তার সঙ্গে অস্ত্র ও মাদকের দুই মামলায় সম্প্রতি শামীম হাইকোর্ট থেকে জামিন পান। তবে জামিনের বিষয়টি জানেন না বলে সাংবাদিকদের জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী এফ আর খান। তবে তার বিরুদ্ধে আরও মামলা রয়েছে।জানা গেছে, বিচারপতি এ কে এম আসাদুজ্জামান এবং বিচারপতি এস এম মুজিবুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ থেকে জামিন নেন শামীম। ৬ ফেব্রুয়ারি জামিনের আদেশ হয়। ১২ ফেব্রুয়ারি আদেশের কপি বের হয়। ওই আদালতে নিযুক্ত ডেপুটি অ্যাটর্নি জেনারেল এফ আর খান জানিয়েছেন, তিনি জামিনের বিষয়টি জানেন না।
গত বছরের ১৮ সেপ্টেম্বর ঢাকায় ক্যাসিনোবিরোধী অভিযান শুরুর পর শামীমকে গ্রেফতার করে র্যাব। তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগেও মামলা রয়েছে। গত বছরের ২১ অক্টোবর তার বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের সমন্বিত জেলা কার্যালয়-১ এ দায়ের করা ওই মামলায় শামীমের বিরুদ্ধে ২৯৭ কোটি ৯ লাখ টাকা জ্ঞাত আয় বহির্ভুত সম্পদ থাকার অভিযোগ আনা হয়।




মমতার বিরুদ্ধে পুলিশের মামলা দায়
এআই দিয়ে আদালতের রায় লেখা যাবে না: প্রধান বিচারপতি
সংসদ থেকে সালাম দিয়ে বিরোধীদলের ওয়াকআউট
আন্তর্জাতিক অপরাধ আদালতের কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিলো ট্রাম্প
এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
আবু সাঈদ হত্যা মামলা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড
সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী গ্রেপ্তার
সরকারি চাকরিতে প্রবেশের নতুন বয়স নির্ধারণে সংসদে বিল পাস
বিডিআর হত্যা মামলায় প্রথমবার আসামি হচ্ছেন শেখ হাসিনা
২২০৮টি রাজনৈতিক মামলা প্রত্যাহারের অনুমোদন:স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। 