শনিবার, ৭ মার্চ ২০২০
প্রথম পাতা » শিরোনাম | সাবলিড » মুজিববর্ষে একটা মানুষও গৃহহীন থাকবে না: প্রধানমন্ত্রী
মুজিববর্ষে একটা মানুষও গৃহহীন থাকবে না: প্রধানমন্ত্রী
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক: বাংলার মাটিতে কোনো মানুষ ভূমিহীন, গৃহহীন থাকবে না বলে দৃঢ়তার সঙ্গে ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, মুজিববর্ষের মধ্যেই একটা মানুষও গৃহহীন-ভূমিহীন থাকবে না।শনিবার বিকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, আমরা মুজিববর্ষ উদযাপনে অনেক কর্মসূচির চিন্তা করছি। জাতির পিতা বলেছেন, বাংলাদেশের মানুষ যেন অন্ন, বস্ত্র, বাসস্থান পায়। তিনি সংবিধানে মৌলিক চাহিদার কথা উল্লেখ করে গেছেন। তার স্বপ্ন ছিল একটি মানুষও গৃহহীন থাকবে না। এ জন্য তিনি গুচ্ছগ্রাম প্রকল্প হাতে নিয়েছিলেন। তাই মুজিববর্ষের মধ্যে দেশের একটি মানুষও ভূমিহীন থাকবে না।
আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আপনারা উদ্যোগ নিন, কোন্ এলাকায় কার কার ঘর নেই, তাদের ঘর দেয়ার ব্যবস্থা করুন। আপনাদের মধ্যে যারা সামর্থ্যবান রয়েছেন তারা নিজেরা এটার ব্যবস্থা করবেন। যে সব এলাকায় নিজেরা পারবেন না সেটার তালিকা আপনারা আমাকে দিন, আমি তাদের ঘর দেয়ার ব্যবস্থা করব। সরকার থেকে ব্যবস্থা করা হবে, ট্রাস্ট থেকে করা হবে। যেভাবেই হোক আমি ব্যবস্থা করব।
আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশে শেখ হাসিনা আরও বলেন, আমি আপনাদের কাছে অনুরোধ করব- আপনারা নিজ এলাকায় গৃহহীনদের খুঁজে বের করে তাদের আবাসনের ব্যবস্থা করুন। এটা আপনাদের কাছে আমার দাবি।




স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প 