করোনায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬০ হাজার ৯১৪ জন
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: প্রাণঘাতী করোনাভাইরাসে (কভিড-১৯) বিশ্বব্যাপী মৃতের সংখ্যা বেড়ে gotokal robibar ৩ হাজার ৬৫২ জনে দাঁড়িয়েছে। এরমধ্যে শুধু চীনেই মারা গেছেন তিন হাজার ৯৮ জন। আর এখন পর্যন্ত বিশ্বের ১০৪টি দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৭ হাজার ৪৯০ জন।অন্যদিকে, এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬০ হাজার ৯১৪ জন। পরিসংখ্যান অনুযায়ী, এ রোগে প্রতি ১০০ জন মারা যাচ্ছেন ৬ জন। পাশাপাশি সুস্থ হয়ে বাড়ি ফিরছেন ৯৪ জন। গতকাল রবিবার আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ পরিসংখ্যান প্রকাশ করেছে।
উল্লেখ্য, করোনার উৎপত্তিস্থল চীনের বাইরে সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা দক্ষিণ কোরিয়ায়। দেশটিতে আক্রান্তের সংখ্যা ৭ হাজার ৩১৩ জন। তবে সেখানে ইতালি ও ইরানের চেয়ে মৃত্যুর হার কম। দক্ষিণ কোরিয়ায় মারা গেছেন ৫০ জন।
তবে মৃত্যুর হারে চীনের পরেই রয়েছে ইতালি। সেখানে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৮৮৩ জন, মারা গেছেন ২৩৩ জন। আর ইরানে আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৫৬৬ জন, মারা গেছেন ১৯৪ জন। গত বছরের শেষদিকে চীনের হুবেই প্রদেশ থেকে ছড়ায় এ ভাইরাস।





বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
জাতিসংঘের অধিবেশে আজ সভাপতি হিসেবে শপথ নেবেন ড. খলিলুর রহমান
কে হলেন জোহেইরি মোলা মিস” মিস ওয়ার্ল্ড ২০২৬ 