শিরোনাম:
●   ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ●   স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের ●   ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ●   মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি ●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ঢাকা, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩

BBC24 News
সোমবার, ৯ মার্চ ২০২০
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » করোনাভাইরাসে ভারতে ২ জনের মৃত্যু
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » করোনাভাইরাসে ভারতে ২ জনের মৃত্যু
৮৯১ বার পঠিত
সোমবার, ৯ মার্চ ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

করোনাভাইরাসে ভারতে ২ জনের মৃত্যু

---বিবিসি২৪নিউজ,দিল্লি প্রতিনিধি: ভারতে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত দুইজনের মৃত্যু হয়েছে। মৃত দুজন লাদাখ ও পশ্চিমবঙ্গের বলে জানা গেছে। খবর এনডিটিভি ও এই সময়।প্রতিবেদনে বলা হয়, লাদাখে করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে হাসপাতালে ভর্তি এক রোগীর মৃত্যু হয়েছে। সম্প্রতি ইরানে গিয়েছিলেন ৭৬ বছর বয়সী ওই ব্যক্তি। দেশে ফেরার পরে করোনাভাইরেসের লক্ষণ নিয়ে শনিবার রাতে হাসপাতালে ভর্তি হন তিনি।
তার রক্তের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। কিন্তু পরীক্ষার রিপোর্ট হাতে পাওয়ার আগেই রবিবার হাসপাতালেই ওই ব্যক্তির মৃত্যু হয়। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে একাধিক পদক্ষেপ করেছে প্রশাসন। ওই ব্যক্তির গ্রাম ঘিরে রাখা হয়েছে।

লাদাখ প্রশাসন সূত্রে জানা গেছে, করোনা সংক্রমণের লক্ষণ নিয়ে পেশায় সাবেক পুলিশ মোহাম্মদ আলীকে শনিবার রাতে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তিনি আরও নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন।

এদিকে সৌদি আরব থেকে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে ফেরা এক যুবকের মৃত্যু হয়েছে রবিবার। প্রায় পাঁচ বছর ধরে সৌদিতে ছিলেন ওই যুবক। শনিবার মুর্শিদাবাদে ফেরেন তিনি। এরপর থেকেই তার জ্বর ও শ্বাসকষ্ট শুরু হয়।

মুর্শিদাবাদ মেডিকেল কলেজের আইসোলেশন ওয়ার্ডে করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে তাকে ভর্তি করা হয়েছিল। রবিবার তার মৃত্যু হয়েছে।

তার রক্তের নমুনা বেলেঘাটা নাইসেডে পাঠানো হয়েছে। কিন্তু সেই রিপোর্ট আসতে সোমবার দুপুর পর্যন্ত সময় লাগবে। তারপরই নিশ্চিত হওয়া যাবে, ওই যুবকের মৃত্যুর কারণ করোনা কি না।

এছাড়া ভারতে প্রতিদিন বাড়ছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। রবিবার আরও পাঁচজন করোনা আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া গেছে। এ নিয়ে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৪০ জনে দাঁড়িয়েছে।



এ পাতার আরও খবর

ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব
স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ

আর্কাইভ

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প