শিরোনাম:
●   ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ●   স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের ●   ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ●   মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি ●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ঢাকা, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩

BBC24 News
সোমবার, ৯ মার্চ ২০২০
প্রথম পাতা » প্রিয়দেশ » বাংলাদেশের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ স্থগিত
প্রথম পাতা » প্রিয়দেশ » বাংলাদেশের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ স্থগিত
১৬০০ বার পঠিত
সোমবার, ৯ মার্চ ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাংলাদেশের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ স্থগিত

---বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক:করোনাভাইরাসের কারণে আগামী ২৬ মার্চ বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইপর্বে বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ স্থগিতকরোনাভাইরাসের আতঙ্কে ভুগছে গোটা দুনিয়া। এখনো পর্যন্ত বাংলাদেশসহ এ ভাইরাসে আক্রান্ত একশরও বেশি দেশ। বিশ্বব্যাপী অনেক জায়গাতেই খেলাধুলার আয়োজন স্থগিত হয়ে যাচ্ছে। গতকাল বাংলাদেশে করোনা-আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার পর আগামী ২৬ মার্চ বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইপর্বে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের ম্যাচটি নিয়ে দেখা দিয়েছিল সংশয়। আজ সেটি স্থগিত ঘোষণা করা হয়েছে। ফিফা-এএফসির নির্দেশনা অনুযায়ীই ম্যাচটি স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
করোনাভাইরাসের কারণে আগামী ২৬ মার্চ বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইপর্বে বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ স্থগিত

করোনাভাইরাসের আতঙ্কে ভুগছে গোটা দুনিয়া। এখনো পর্যন্ত বাংলাদেশসহ এ ভাইরাসে আক্রান্ত একশরও বেশি দেশ। বিশ্বব্যাপী অনেক জায়গাতেই খেলাধুলার আয়োজন স্থগিত হয়ে যাচ্ছে। গতকাল বাংলাদেশে করোনা-আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার পর আগামী ২৬ মার্চ বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইপর্বে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের ম্যাচটি নিয়ে দেখা দিয়েছিল সংশয়। আজ সেটি স্থগিত ঘোষণা করা হয়েছে। ফিফা-এএফসির নির্দেশনা অনুযায়ীই ম্যাচটি স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

বাছাইপর্বে একই গ্রুপে থাকা ভারতও ২৬ মার্চ ভুবনেশ্বরে কাতারের বিপক্ষে ম্যাচটি স্থগিত ঘোষণা করেছে। শুধু আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটিই নয়, আগামী মার্চ ও জুনে বাংলাদেশের সবগুলো ম্যাচই স্থগিত ঘোষণা করা হয়েছে। ২৬ মার্চ আফগানিস্তানের বিপক্ষে হোম ম্যাচের পর ৩১ মার্চ দোহায় কাতারের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশের।

এ ব্যাপারে বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম বলেন, ‘এএফসি থেকে এ নির্দেশনা এসেছে। সব ম্যাচ জুন পর্যন্ত স্থগিত করেছে তারা। স্থগিত হতে পারে কাতারের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচটিও।’

বিশ্বকাপ ও এশিয়ান কাপের যৌথ বাছাইপর্বে এশিয়া অঞ্চলের ‘ই’ গ্রুপে খেলছে বাংলাদেশ। গত বছর সেপ্টেম্বরে তাজিকিস্তানের দুশানবেতে আফগানিস্তানের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচটি খেলেছিল বাংলাদেশ। এরপর অক্টোবরে কাতারের বিপক্ষে হোম ও কলকাতায় ভারতের বিপক্ষে আরও দুটি অ্যাওয়ে ম্যাচ খেলে তারা। নভেম্বরে ওমানের বিপক্ষেও একটি অ্যাওয়ে ম্যাচ খেলেছে বাংলাদেশ মাসকাটে। এ বছর বাকি চারটি ফিরতি খেলার তিনটিই দেশের মাটিতে খেলার কথা বাংলাদেশের।



আর্কাইভ

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প