করোনা প্রতিরোধে প্রস্তুত সরকার: কাদের
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক:করোনাভাইরাস নিয়ে দেশবাসীকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, করোনা নিয়ে আতঙ্ক না ছড়িয়ে সতর্ক থাকতে হবে। করোনাভাইরাস প্রতিরোধে সরকার সব ধরনের প্রস্তুতি নিয়েছে।মঙ্গলবার আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয় এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, করোনাভাইরাসকে পুঁজি করে অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট যে মজুদদারির পাঁয়তারা শুরু করেছে, তার বিরুদ্ধে ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে অভিযান শুরু হয়েছে। কেউ মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বাড়তি দামে বিক্রি করতে পারবে না।
তিনি বলেন, মানবতা ও মানব স্বাস্থ্যের কথা চিন্তায় রেখে মুজিব শতবর্ষের উদ্বোধনী অনুষ্ঠান পুনর্বিন্যাস করা হয়েছে। এ নিয়ে রাজনীতি করার কিছু নেই।
এ সময় তিনি বঙ্গবন্ধুর জন্মদিনে জনসমাগম এড়িয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে নেয়া বিভিন্ন কর্মসূচিও ঘোষণা করেন।
তিনি জানান, ১৭ মার্চ সারা দেশের জেলা-উপজেলা পর্যায় পর্যন্ত বঙ্গবন্ধুর জন্মক্ষণে আতশবাজি ফোটানো হবে।





স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প 