শিরোনাম:
●   রোহিঙ্গাদের ফেরত পাঠাতে আন্তর্জাতিক জোরালো ও কার্যকর সমর্থন চান তারেক রহমান ●   জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির ●   বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করবেন : প্রধানমন্ত্রী ●   ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে ●   প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন ●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
ঢাকা, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
BBC24 News
মঙ্গলবার, ১০ মার্চ ২০২০
প্রথম পাতা » শিরোনাম | সাবলিড » খালেদাকে মুক্তি দেয়ার এখতিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নেই- স্বরাষ্ট্রমন্ত্রী
প্রথম পাতা » শিরোনাম | সাবলিড » খালেদাকে মুক্তি দেয়ার এখতিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নেই- স্বরাষ্ট্রমন্ত্রী
৯৪৩ বার পঠিত
মঙ্গলবার, ১০ মার্চ ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

খালেদাকে মুক্তি দেয়ার এখতিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নেই- স্বরাষ্ট্রমন্ত্রী

---বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক:কারাহেফাজতে বঙ্গবন্ধু মেডিকেলে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন চেয়ে তার পরিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যে আবেদন করেছে, সেই চিঠি আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সেখান থেকেই পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। আদালতের বাইরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাকে মুক্তি দেয়ার এখতিয়ার রাখে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।আজ রাজধানীর আগারগাঁওয়ের বিভাগীয় পাসপোর্ট অফিসে হজ বুথ সেবা-২০২০ এর উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, খালেদা জিয়ার পরিবার থেকে একটি আবেদন আমরা পেয়েছি। সেই আবেদন অনুযায়ী স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু তাকে মুক্তি দেয়ার ক্ষমতা রাখে না। তাকে মুক্তি দিতে হলে আইনের আশ্রয় এবং আদালতে যেতে হবে। আমরা আইন মন্ত্রণালয়ে সেই চিঠি পাঠিয়ে দিয়েছি মতামতের জন্য। তারাই পরবর্তী ব্যবস্থা নেবে।

এদিকে আইন মন্ত্রণালয় বলছে, এ বিষয়ে সিদ্ধান্ত নেয়ার এখতিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। এ বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেখুন আইনের বাইরে তো আইনমন্ত্রী মহোদয় কিছু বলতে পারেন না। আবার আমরাও যেতে পারি না। আমরা যেখানে যা প্রয়োজন তাই করছি। তার আবেদনটি আমরা আইনি মতামতের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছি। আবারও বলছি– যাই কিছু করতে হয়, এটি বিচার বিভাগীয় ব্যবস্থার মাধ্যমে হবে; এর বাইরে কিছু হবে না।

প্রসঙ্গত দুর্নীতির দুই মামলায় ১৭ বছর দণ্ড নিয়ে দুই বছরেরও বেশি সময় ধরে কারাবন্দি খালেদা জিয়া। দীর্ঘদিন পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারে থেকে গুরুতর অসুস্থ হয়ে পড়লে গত বছরের ১ এপ্রিল তাকে বিএসএমএমইউতে ভর্তি করা হয়। এই হাসপাতালের কেবিন ব্লকের ৬২১ নম্বর কক্ষে বর্তমানে চিকিৎসাধীন তিনি।

সবশেষ শনিবার খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে যান তার স্বজনরা। সেখান থেকে বেরিয়ে এসে তার বোন সেলিমা ইসলাম খালেদা জিয়াকে জীবিত অবস্থায় কারাগার থেকে বের করা নিয়ে শঙ্কা প্রকাশ করেন। তিনি জানান, ভাই শামীম ইস্কান্দার খালেদা জিয়ার মুক্তি চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন করেছেন।



এ পাতার আরও খবর

জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির
ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে
প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

আর্কাইভ

জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির
ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে
প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা