শিরোনাম:
●   রোহিঙ্গাদের ফেরত পাঠাতে আন্তর্জাতিক জোরালো ও কার্যকর সমর্থন চান তারেক রহমান ●   জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির ●   বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করবেন : প্রধানমন্ত্রী ●   ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে ●   প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন ●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
ঢাকা, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
BBC24 News
মঙ্গলবার, ১০ মার্চ ২০২০
প্রথম পাতা » শিরোনাম | সাবলিড » বিএনপি করোনা নিয়ে রাজনীতি করছে, আতঙ্ক ছাড়াচ্ছে: তথ্যমন্ত্রী
প্রথম পাতা » শিরোনাম | সাবলিড » বিএনপি করোনা নিয়ে রাজনীতি করছে, আতঙ্ক ছাড়াচ্ছে: তথ্যমন্ত্রী
১২১৪ বার পঠিত
মঙ্গলবার, ১০ মার্চ ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিএনপি করোনা নিয়ে রাজনীতি করছে, আতঙ্ক ছাড়াচ্ছে: তথ্যমন্ত্রী

---বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক:বিএনপিসহ কিছু পত্র-পত্রিকা করোনা ভাইরাস নিয়ে আতঙ্ক ছাড়াচ্ছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। একইসঙ্গে এই ভাইরাস নিয়ে বিএনপি রাজনীতি করছে- এ মন্তব্যও করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক।তিনি বলেছেন, এটি একটি বৈশ্বিক দুর্যোগ। এই দুর্যোগ মোকাবিলার জন্য দলমত-নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে আমাদের। অথচ বিএনপি আতঙ্ক ছড়াচ্ছে। করোনা ভাইরাস নিয়ে আতঙ্ক ছাড়ানোর মতো এমনকি স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করার মতো কোনো পরিস্থির সৃষ্টি হয়নি এখনও।

মঙ্গলবার (১০ মার্চ) সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তথ্যমন্ত্রী এ কথা বলেন।

মন্ত্রী বলেন, কিছু পত্র-পত্রিকা ও বিএনপি করোনা ভাইরাস নিয়ে আতঙ্ক ছড়াচ্ছে। আমি সবাইকে আহ্বান জানাবো, বাংলাদেশে তেমন পরিস্থিতি সৃষ্টি হয়নি। সরকার এই ভাইরাস মোকাবিলা করার জন্য বহু আগেই প্রস্তুতিসহ নানাবিদ পদক্ষেপ গ্রহণ করেছে।

যেসব মিডিয়া করোনা ভাইরাস নিয়ে আতঙ্ক ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কি-না, জানতে চাইলে তিনি বলেন, আমাদের সবার দায়িত্ব হচ্ছে- বৈশ্বিক দুর্যোগ মোকাবিলা করা। এটি নিয়ে আতঙ্ক ছড়ানো কখনোই উচিত না। যারা ইতোমধ্যে ছড়িয়েছেন, আমি আশা করব, তারা আর এ কাজটি করবেন না।

তথ্যমন্ত্রী বলেন, বিদেশ থেকে যেসব যাত্রী আসছেন, তাদের সবাইকে একটি স্ক্র্যানারের মধ্য দিয়ে প্রবেশ করতে হয়। অন্যান্য দেশও এ ব্যবস্থা গ্রহণ করছে। করোনা ভাইরাস প্রথমে শনাক্ত হয় চীনে। এরপর বিভিন্ন দেশ নানা ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে। এরপরও ইরান, ইতালি, যুক্তরাস্ট্র, ফ্রান্সসহ ইউরোপের বিভিন্ন উন্নত দেশ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। অনেক চেষ্টা করেও নিজেদের মুক্ত রাখতে পারেনি।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, স্কুল-কলেজ বন্ধ করে দেওয়ার জন্য- এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বাংলাদেশে এখনও স্কুল কলেজ বন্ধ করে দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি। আমি বিধাতার কাছে প্রার্থনা করব বাংলাদেশে যেন এ ধরনের পরিস্থিতির সৃষ্টি না হয়। এছাড়া বিএনপি করোনা ভাইরাস নিয়ে রাজনীতি করছে। জনগণকে আতঙ্কিত করার চেষ্টা করছে। এটি কোনভাবেই সমিচীন নয়।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে- এ বিষয়ে মতামত জানতে চাইলে তিনি বলেন, বিএনপি ও খালেদা জিয়ার পরিবার তারা তো জনগণ নিয়ে ভাবে না। জনগণের কথা ভাবে না বিধায় বিএনপির রাজনীতি খালেদা জিয়ার স্বাস্থ্যের মধ্যে আটকে আছে।



এ পাতার আরও খবর

জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির
ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে
প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

আর্কাইভ

জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির
ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে
প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা