পর্যটন ভিসার মেয়াদ বাড়ানোর ঘোষণা কুয়েতের
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক:প্রাণঘাতী করোনাভাইরাস ছড়িয়ে পড়ার উদ্ভূত পরিস্থিতিতে কুয়েতের বাইরে থাকা কর্মীদের আবাসন নবায়ন ও পর্যটক ভিসার মেয়াদ বাড়ানোর ঘোষণা দিয়েছে দেশটির সরকার।মানবিক দিক বিবেচনা করে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আবাসিক বিষয়ক সহকারী আন্ডার সেক্রেটারি মেজর জেনারেল তালাল মারাফি।
তিনি বলেন, বৈধ পাসপোর্ট থাকলে প্রাইভেট খাতের কর্মীদের আবাসন নবায়ন করতে মানবসম্পদ বিষয়ক কর্তৃপক্ষের কাছে যেতে পারবেন পৃষ্টপোষক ও কোম্পানি প্রতিনিধিরা।
গৃহকর্মীদের আবাসনও নবায়ন করাও সম্ভব বলে জানিয়েছেন মারাফি। তিনি বলেন, যদি তারা দেশের বাইরে থাকেন, তবে শর্তাবলী অনুসারে কাগজপত্র পূরণ করতে সেখানে আবাসন বিষয়ক বিভাগে যেতে হবে।
‘যারা দেশের বাইরে থাকেন, তাদের পরিবারের সদস্যদের আবাসন অনুমতি নবায়ন করতেও সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। তবে অবশ্যই তাদের বৈধ পাসপোর্ট থাকতে হবে। যদি পরিবারপ্রধান কুয়েতের বাইরে থাকেন, তবে তাদের স্ত্রী ও সন্তানদের অস্থায়ী আবাসনের অনুমতি দেয়া হবে।’
তিনি বলেন, যে পরিবার তাদের প্রধানদের থেকে দূরে রয়েছে, তাদের আবাসন নবায়ন করতে তারা আবাসন বিভাগে যেতে পারবে। আর পর্যটন ভিসার ক্ষেত্রে তা দুই মাস মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। আর ছুটির ক্ষেত্রে তা তিন মাস বাড়ানো যাবে।
ভারত, লেবানন, শ্রীলঙ্কা, বাংলাদেশ, ফিলিপিন্স, চীনা, হংকং, ইরান, সিরিয়া, মিসর, ইরাক, থাইল্যান্ড, ইতালি, দক্ষিণ কোরিয়া, জাপান ও সিঙ্গাপুরের ক্ষেত্রে এই নীতি প্রযোজ্য হবে।





রোহিঙ্গা গণহত্যার রায়ের পর মিয়ানমারের ওপর আসছে নতুন নিষেধাজ্ঞা
ইরানের আবারও যুক্তরাষ্ট্র-ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা
১২ ডিসেম্বর শেষ হচ্ছে গঙ্গা চুক্তির মেয়াদ, নবায়ন নিয়ে নতুন কোনো ইঙ্গিত দেয়নি ভারত
জ্বলন্ত পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’, কপ-৩১-এ মহাসচিবের সতর্কবার্তা
ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা 